আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
আমি আগে একবার মনে মনে তালাকের নিয়তে একটি কথা ভেবেছিলাম— "তালাক হয়ে যাওয়াই ভালো এই ক্ষেত্রে"। তবে আমি এই বাক্য মুখে উচ্চারণ করিনি। পরবর্তীতে এই বিষয়ে শরীয়তের সমাধান জানার জন্য আমি একজনকে মেসেজ লিখে প্রশ্ন করি। উত্তরে জানতে পারি আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ না করলে তালাক হবেনা।
আমার সমস্যাটি হলো, আমি যখন মাসআলা টা জানতে টাইপ করছিলাম যে—" তালাকের নিয়তে মনে মনে এই বাক্য- "তালাক হয়ে যাওয়াই ভালো এই ক্ষেত্রে" বললে তালাক হবে কিনা? "
তখন ঠিক "তালাক হয়ে যাওয়াই ভালো এই ক্ষেত্রে " এই বাক্যটি লিখার সময় আমার মনে পুনরায় তালাকের নিয়ত চলে আসে। কিন্তু আমার ওই বাক্যটি টাইপ করার এবং পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল মাসআলাটি সম্পর্কে প্রশ্ন করা এবং সঠিক সমাধান জানা কিন্তু বাক্য টি লিখার সময় আমার মনে আবার সম্পর্ক বিচ্ছেদের চিন্তা চলে আসে , আমি বাক্যটি লিখেছি প্রশ্ন করার উদ্দেশ্যেই, তালাক দেওয়ার উদ্দেশ্য না ।
এই ক্ষেত্রে কি ঐ বাক্য বা প্রশ্ন লেখার জন্য তালাক হয়?