আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
7 views
ago in সালাত(Prayer) by (46 points)

আসসালামু আলাইকুম। হুজুর ‘আল্লাহু আকবর’ ও ‘আল্লাহু আকবার’ নিয়ে কিছু জানার ছিল। উত্তরগুলো দিলে উপকৃত হতাম। 
 

১) তাকবীরে তাহরিমার সময় ‘আল্লাহু আকবর’ বলে সালাতে দাড়ালে সালাত আদায় হবে? 

 

২) ‘আল্লাহু আকবর’ অর্থ কি? 

 

৩) ‘আল্লাহু আকবার’ অর্থ কি? হুজুর ২ ও ৩ নং প্রশ্ন দুটি ভিন্ন। একটু খেয়াল করে উত্তর দিয়েন। 


 

৪) কেউ যদি অনেকদিন ধরে সালাত একাকী পড়তে গিয়ে তাকবীরে তাহরিমার সময় ভুলে খেয়াল না করে ‘আল্লাহু আকবর’ বলে সালাতে দাড়াতো তাহলে তার সালাতগুলো আদায় হয়েছে? 


 

৫) ইমামের সহিত সালাত পড়ার সময় ইমাম আল্লাহু আকবার বললে মুক্তাদিও তখন হাত উঠালে কিন্তুু মুখে আল্লাহু আকবার না বললে সালাত আদায় হবে? 


 

জাযাকাল্লাহু খাইরান 

1 Answer

0 votes
ago by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ "

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা নামাযের চাবি; তাকবীর তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হারামকারী এবং সালাম তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হালালকারী। —হুকুমঃ হাসান সহীহ। 

(তিরমিজি শরীফ ০৩,ইবনে মাজাহ– (২৭৫) 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এক্ষেত্রেও সালাত আদায় হবে।

(২-৩)
আল্লাহ সবচেয়ে বড়।

(০৪)
তার সালাতগুলো আদায় হয়েছে।

(০৫)
সেক্ষেত্রে উক্ত মুক্তাদীর সালাত আদায় হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...