আসসালামু আলাইকুম, উস্তাদ। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
সপ্নের ব্যাখ্যাটা জানতে চাই-
আজকে ফজরের আগে সপ্নে দেখলাম, কিছু অপরিচিত লোক দুইটা অপরিচিত লোককে রাস্তায় ফেলে রাখছে, ১টা লোককে মেরে ফেলা হচ্ছে, লোকটার বুকের উপরের হাড়, মাংস, ফুসফুস তুলে ফেলা হইছে, লোকটা একটু একটু জীবিত ছিল, লোকটা বলতেছিল আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সাথে আরো হয়তো তওবা, কালেমা পড়তেছিল। আমি সপ্নে ভাবতেছিলাম আমার থেকে লোকটা কত ইমানি শক্তি, মৃত্যুর শেষ পর্যায়ে আল্লাহর নাম নিচ্ছে।
এই সপ্নের ব্যাখ্যাটা জানতে চাই।