বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
প্রশ্ন-১: নামাজের মধ্যে প্রায় সময় অন্য বিষয়ে চিন্তা আসে। এতে কি নামাজ অশুদ্ধ হবে? তবে আমি প্রত্যেক নামাজের পর তিনবার করে ইস্তেগফার পড়ি।
প্রশ্ন-২: আমার প্রায়ই এমনটা মনে হয় যে, নামাজের মধ্যে অন্য কোন কাজের বিষয়ে চিন্তা আসলে নামাজের পর যদি আমি সেই কাজটি করি, তাহলে নামাজও যেমন অশুদ্ধ হবে তেমনি নামাজের মধ্যে যে কাজের বিষয়ে চিন্তা এসেছিল সেই কাজটি করলেও গুনাহ হবে তা গুনাহের কাজ না হলেও। আসলেই কি এমনটি হয়?
প্রশ্ন-৩: কেউ যদি কোন উপহার ব্যবহারের জন্য দেয় তাহলে কি তা ব্যবহার না করে স্মৃতিস্বরূপ সংরক্ষণ করা জায়েজ? উপহারটি যদি কোন প্যাকেটজাত চকলেট হয় তাহলে কি তা সংরক্ষণ করা জায়েজ হবে? নাকি খেয়ে ফেলাই উত্তম?