আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
7 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামু আলাইকুম।
ক) রোগ থেকে সুস্হ্যতার জন্য সূরা ফাতিহা পড়ার নিয়ম সম্পর্কে জানাবেন এবং এই আমল কি মহিলারা হায়েয অবস্থায় করতে পারবে কিনা
খ) আমার স্বামী বাড়িসহ জমি বিক্রি করতে চাচ্ছে। এক্ষেত্রে যে দালাল আছে সে বলতেছে সে শুধুমাত্র বিল্ডিংটা  কয়েকমাসের জন্য বর্গা বা কিনে নেওয়ার মতো করে কিছু টাকা স্বামীকে দিবে। এর মধ্যে জমি বিক্রি হয়ে গেলেও সে টাকা তাকে মানে দালালকে ফেরত দেওয়া লাগবেনা। এখন দালাল আমার স্বামীকে বিল্ডিং বাবদ যে কিছু টাকা দিতে চাচ্ছে সে সেই টাকা লোন উঠায়ে দিবে বললো।
দালাল যে লোন উঠায়ে বিল্ডিং টা নিবে আমার স্বামী যে টাকাটা তার কাছ থেকে পাবে এটা কি হালাল হবে?

1 Answer

0 votes
ago by (763,560 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ  
হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)-এর কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে?
তারা উত্তর দিলেন, হ্যাঁ, আছে। তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হল। এ ছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম। তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতেহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল।
সাহাবিরা খাওয়া-দাওয়া করে নবী করিম (সা.)-এর কাছে বকরিসহ ফিরে এলেন। তারা রাসূল (সা.)-এর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হল কি না। নবী (সা.) শুনে মুচকি হাসলেন এবং বললেন, তোমরা কীভাবে জানলে যে, সূরা ফাতেহায় শেফা রয়েছে। ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও একটি অংশ রেখে দিও।’ (বুখারি, হাদিস ৫০০৬।)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লিখিত ছুরতে রোগ থেকে মুক্তির জন্য তিনবার সূরা ফাতেহা পড়ে পানিতে ফুক দিয়ে সেই পানি খেতে পারেন,জখম হলে আক্রান্ত স্থানে তিনবার সূরা ফাতেহা পড়ে থুথু দিবেন, আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করবেন বলে আশা রাখি। 

সুরা ফাতেহা পড়ার আগে কয়েকবার ইস্তেগফার ও দরুদ পাঠ করতে পারেন।
কোনো বুযুর্গ ব্যাক্তির মাধ্যমেও এই চিকিৎসা আপনি নিতে পারেন। 

পাশাপাশি ভালো যোগ্যতা সম্পূর্ণ দ্বীনদার কোন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে থাকবেন।দোয়া করছি যে, রব্বুল আলামীন আপনাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন,আমিন।

(০২)
এক্ষেত্রে বিষয়টি অস্পষ্ট।
দালাল সে টাকা কিসের জন্য দিবে?

সে কি উক্ত বিল্ডিং ভাড়া নিবে ভাড়া নিবে? সেক্ষেত্রে কত মাসের জন্য ভাড়া নিবে? সেটা স্পষ্ট নয়, বিষয়গুলো সুস্পষ্ট করলে জবাব প্রদানের সুবিধা হত।

"এর মধ্যে জমি বিক্রি হয়ে গেলেও সে টাকা তাকে মানে দালালকে ফেরত দেওয়া লাগবেনা"

এটি শরীয়াহ বিরোধী চুক্তি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...