আসসালামু আলাইকুম মুফতি সাহেব
আমার স্বামীকে আমি যখন তালাকের মাসআলাগুলো দেখাচ্ছিলাম, তখন তিনি একটু বিরক্ত হচ্ছিলেন। কারণ এর আগে আমি তাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলাম যে, তার কিনায়া কথার ক্ষেত্রে কখনো আমাকে তালাকের কোনো নিয়ত ছিল কি না? প্রত্যেকবার তিনি জানিয়েছিলেন যে তার নিয়ত ছিলোনা
তাই তাকে তালাকের মাসআলা দেখানোর সময় তিনি আজ বিরক্ত হয়ে বলেন:
"আরেকদিন যদি বলছো খালি এইসব প্যাঁচাল।"
**প্রশ্ন:**
১. "আরেকদিন যদি বলছো খালি এই প্যাঁচাল"—এই বাক্যটি কি কোনোভাবে তালাকের কিনায়া বাক্য হতে পারে?
২.এই বাক্য দ্বারা কি কোনোভাবে তালাক সম্ভব?