আমার চাচাতো বোনের বিয়ে হয়েছিল শুধু কাজি অফিসে। পরবর্তীতে তার স্বামী পক্ষ পাঁচ লক্ষ টাকা দাবি করে আমার চাচা দিতে পারেন নাই । তাই ঐ ছেলের পরিবার একে একে দুই জায়গায় ছেলেকে বিয়ে দেয় । আমার চাচাতো বোন কখনো তার স্বামীর বারিতে যান নাই । দুই বছর পর ছেলেকে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছিল যে সে তালাক দিয়েছে কি না । ছেলে বলেছে যে দিয়েছি ।
এখন প্রশ্ন হচ্ছে ছেলে যদি তালাক না দিয়েও বলে তালাক দিয়েছি এই কথার উপর ভিত্তি করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে কে গুনাগার হবে ? মেয়ের পরিবার নাকি ছেলে ?