আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামুয়ালাইকুম, আমি দেশে বিয়ে করতে চাইছি মানে ইউরোপ বা মধ্যপ্রাচ্য এসব দেশের কাউকে বিয়ে করতে চাইছি না আমি ইউরোপ যেতে চাই না আবার আমার স্বামী বিদেশে আর আমি দেশে থাকব এরকমও চাইনা। দেশের চাকরিজিবী কাউকে বিয়ে করতে চাইছি যাতে দুজনে মিলে দেশে থাকব । কিন্তু এরকম কোন বিয়ের প্রস্তাব আসে না, এ পর্যন্ত যতটা বিয়ের প্রস্তাব এসেছে ১/২ টা ছাড়া বাকি সব বিদেশি। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি যেন দেশের কোন বিয়ের প্রস্তাব আসে। বারবার হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেই , অনেক সময় আল্লাহর উপর বিশ্বাস, ঈমান হারিয়ে ফেলি তারপর আবার দোয়া করি। আমার কী করা উচিত? শুনেছি গোপনে অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া তাড়াতাড়ি কবুল হয় এত দোয়া করার পরও আমার দোয়া কেন কবুল হচ্ছে না!

1 Answer

0 votes
by (806,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দ্বীনদার পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহকে ডাকুন। তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে চেয়ে দু'আ করুন। আপনি যদি দেশী পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান? এবং এটাই উচিত। সেটাও আল্লাহর কাছে চান।

দ্রুত বিয়ে হওযার আমল সম্পর্কে আরো জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2122


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...