আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামুআলাইকুম হুজুর, আমি একজন যুবক. আমি একটা মেয়েকে প্রাইভেট পড়াই. মেয়েটার বয়স 10/11, নাবালিকা (এখনও হায়েয হয়নি). এজন্য 3 মাস আগে তাকে পড়ানো শুরু করি যে বাচ্চা মেয়ে পরালে আল্লাহ নারাজ হবেন না ভেবে... তবে ইদানিং মনে প্রশ্ন ঘুরছে যে ওকে প্রাইভেট পড়ানো কি জায়েজ হচ্ছে আসলে?? উল্লেখ্য মেয়েটা একদম ছোট বাচ্চাদের সভাবের, পোশাক আশাক পরে বাচ্চাদের মত হাফ প্যান্ট, গেঞ্জি... আবার পড়ানোর সময় অনিচ্ছাকৃত হাতের টাচ লেগে যায়,

এমতবস্থায় আমি কি তাকে আর পড়াবো নাকি বাদ দিবো?

1 Answer

0 votes
by (90,930 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/71134/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা। গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।

পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/572

.

বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......

ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ

কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)

.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

.

পুরুষ শিক্ষক তিনি ছাত্রকে প্রাইভেট পড়াবেন। ছাত্রীদেরকে নারী শিক্ষকই প্রাইভেট পড়াবেন। যদি কোথাও পুরুষ শিক্ষক, ছেলে শিক্ষার্থীকে না পান, এবং মেয়ে শিক্ষার্থীরা, নারী শিক্ষিকা-কে না পায়।

এমন পরিস্থিতে শিক্ষার স্বার্থে কয়েকটি শর্তে বিপরিত লিঙ্গের কাউকে পড়ানোর ব্যাপারটা অনুমোদনযোগ্য হতে পারে।

(১) ফিতনার আশংকা থাকতে পারবে না। যখনই শয়তান মনের মমধ্যে কিছু আনয়ন করবে, সাথে সাথেই তখন পড়ানোকে বাদ দিতে হবে।

(২) যতক্ষণ পড়াবেন ততক্ষণ মেয়ে শিক্ষার্থীর একজন মাহরাম পুরুষ সেখানে উপস্থিত থাকবেন বা এক সাথে কয়েকজন মেয়ে শিক্ষার্থীকে পড়াবেন।

(৩) মেয়ে শিক্ষার্থীরা পরিপূর্ণ হেজাব পরে ও পরিপূর্ণ পর্দা করে ক্লাস নিবেন।

(৪) মেয়ে শিক্ষার্থীর সাথে নরম ভাষায় কথা বলা যাবে না।

(৫) এছাড়া ফিতনামুক্ত পরিবেশ গড়ার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করিতে হইবে।

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/4193  

ছাত্রী পড়ানো সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1542

.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রাইভেট পড়ানো জায়েয হবে না, যদি উপরোক্ত শর্তাদি বিদ্যমান না থাকে। সাধারণ বিধান হলো, পর্দা রক্ষা না করলে অবশ্যই গোনাহ হবে। তবে এজন্য হাদিয়া নাজায়েয বা হারাম হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...