আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
একজন ব্যক্তি অন্যের একটি জমিতে বর্গাচাষ করেন এবং অন্যের দুটো বন্ধকি জমিতে চাষাবাদ করেন।ফসল ফলানো শেষ জমিগুলোতে।কয়েক মাস পর হয়তো ফসল উঠবে।এখন তারা যদি বুঝতে পারেন এভাবে বন্ধকি জমিতে ফসল ফলা নাজায়েজ এই পর্যায়ে এসে ফসলগুলোর কি হুকুম?
১)তারা ওই ফসলগুলো উঠানো পর্যন্ত অপেক্ষা করে ফসল গুলো নিতে পারবে এইবারের মতো?
২)যদি না নিতে পারে তাহলে উক্ত ফসলের টাকা কি সাদাকা করে দিবে?(ফসলগুলো না নিলে উনাদের অনেক সমস্যা হবে যেহুতু নিম্ন মধ্যবিত্ত।তা দিয়েই তাদের সংসার চলে।)
৩)একিসাথে আরককটি জমিযে তারা বর্গায় চাষাবাদ করেন সেই ফসলতো জায়েজ জানি।কিন্তু বন্ধকি জমিতে চাষাবাদের কারনে তাদের ইনকাম হালাল হারামের মিশ্রণ ছিল।উক্ত জমির ফসল ফলাতেও বন্ধকি জমির টাকা যেতে পারে।এক্ষেত্রে কি করণীয়?
(উনাদের এই ফসলের উপর সংসার চালাতে হয় মাঝে মাঝে ধান চালের সামান্য ব্যবসা করেন যা দিয়ে সংসার চলেনা মোটেই।উনারা কি করবেন এখন?

1 Answer

0 votes
by (811,860 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বন্ধকি প্রথা হারাম নয়, বরং বন্ধকী লেনদেন করার পর উক্ত জিনিষের ব্যবহার সুদের আওতাধীন। 

ইতিপূর্বে বন্ধকী সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে আমরা বলেছি যে, বর্তমান সমাজে জমি বন্ধকের প্রচলন রয়েছে।অহরহ জমি বন্ধক দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে।কিন্তু জমি বন্ধকের ইসলামী নিয়মনীতি কি এ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই।

ইসলাম এ প্রচলিত পদ্ধতি সম্পর্কে কি বলে?
আসুন কিছুটা সময় ব্যয় করে এ সম্পর্কে কিছু শরয়ী বিধি-বিধান জেনে নেই।যাতে ইহকাল ও পরকালের সঠিক রাস্তা অর্জন করতে সহায়ক হয়।

বন্ধকের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
(هُوَ) لُغَةً: حَبْسُ الشَّيْءِ - وَشَرْعًا (حَبْسُ شَيْءٍ مَالِيٍّ) أَيْ جَعْلُهُ مَحْبُوسًا لِأَنَّ الْحَابِسَ هُوَ الْمُرْتَهِن(بِحَقٍّ يُمْكِنُ اسْتِيفَاؤُهُ)
তরজমাঃরেহেন(বন্ধক)এর শাব্দিক অর্থ কোনো কিছুকে বন্ধী করে রাখা।পারিভাষায় রেহেন বলা হয়,কোনো জিনিষকে হক্ব বা কোনো প্রাপ্তধনের মুকাবেলায় বন্ধী করে রাখা।যাতে পরিবর্তীতে তা দিয়ে নিজ প্রাপ্যকে উসূল করা যায়। (আদ-দুর্রুল মুখতার-৬/৪৭৭) বিস্তারিত জানতে ভিজিট করুন- 

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জমি বন্ধ দেয়া যাবে বা নেয়া যাবে। বন্ধকি জমি দ্বারা বন্ধকদাতা ও বন্ধক গ্রহিতা কেউ-ই কোনো প্রকার ফায়দা গ্রহণ করতে পারবে না। বন্ধক দাতা স্বেচ্ছায় নিজ জমি বন্ধকগ্রহীতাকে চাষাবাদের দিলেও সেটা সুদেরই অন্তর্ভুক্ত থাকবে।

বন্ধকি জমিতে চাষাবাদ করে যদি ফসল উৎপাদন করা হয়, তাহলে সেই ফসল সদকাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
একিসাথে আরককটি জমিযে তারা বর্গায় চাষাবাদ করেন সেই ফসলতো জায়েজ জানি।কিন্তু বন্ধকি জমিতে চাষাবাদের কারনে তাদের ইনকাম হালাল হারামের মিশ্রণ ছিল।উক্ত জমির ফসল ফলাতেও বন্ধকি জমির টাকা যেতে পারে।এক্ষেত্রে কি করণীয়?(এটির উত্তর দিলে মুনাসিব হতো)
by (811,860 points)
প্রশ্নটি পরিস্কার নয়। আপনি কি জানতে চান? সেটা ক্লিয়ার উল্লেখ করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...