আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
একবোন দ্বীনের বুঝ পাওয়ার আগে মেসেন্জারের ইনবক্সে মেসেজে এক ছেলে ৩ বার কবুল বলতে বললে ৩বার কবুল লিখে দেয়। তখন মেয়েটার আশেপাশে কেউ ছিল না। কিন্তু ছেলের আশাপশে কেউ ছিল কিনা তার জানা নাই। পরে মেয়েটা রাস্তায় হাটতে হাটতে তার বান্ধবীকে কবুল বলার বিষয়টা শেয়ার করে। এখন মেয়েটার দ্বীনের বুঝ পেয়েছে। তাই সে সেই ছেলের সাথে আর কথা বলে না। এখন মেসেজে এভাবে কবুল লিখে দেওয়ায় তাদের কি বিয়ে হয়ে গেছে?

1 Answer

0 votes
by (808,470 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তের দৃষ্টিতে বিবাহ সম্পন্ন হওয়ার জন্য জরুরী হল, একই মজলিসে পাত্র পাত্রীর ইজাব ও কবুল করা। এবং পাশাপাশি সাক্ষী হিসেবে জ্ঞানসম্পন্ন সাবালক দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী কর্তৃক উক্ত ইজাব-কবু্ল শ্রবণ করা। 
যদি চিঠি বা মেসেজের মধ্যমে বিবাহ হয়, তাহলে এর পদ্ধতি হল নিম্নরূপঃ-
পাত্র পাত্রীর কোনো একজন অন্যজনকে বিবাহের প্রস্তাব লিখে পাঠাবে এবং অপরজন শরয়ী সাক্ষীর সামনে এভাবে বলবে যে, অমুক আমার নিকট বিবাহের প্রস্তাব প্রেরণ করেছে, আমি কবু্ল করলাম। যদি শরয়ী সাক্ষীর সামনে ঐ ব্যক্তি ইজাব কবুল না করেন, তাহলে কিন্তু বিবাহ সম্পন্ন হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/75153

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু সাক্ষীর উপস্থিতি নেই, তাই বিয়ে হবে না। কেননা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, দু'জন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষী হিসেবে উপস্থিতি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...