আসসালামু আলাইকুম শায়েখ, সাউদিতে চাকুরি করি এক কোম্পানিতে প্রায় ৬.৫ বছর যাবত, প্রথম প্রথম নিয়মিত বেতন মাসে মাসে সময়মত পরিশোধ করে দিত। বিগত কয়েক বছর যাবত বেতন মাস পেরিয়ে পরের মাসের কোন সময় ১০ তারিখ, কোন সময় ১৪,১৫ তারিখেও দেয়, খাবার ও হাত খরছ আছে সাথে আরো অনেক খরছ আছে নিজে থেকে কখনো হাত খরছের টাকা দেয়না, চেয়ে মাজে মাজে কিছু টাকা নেই হাত খরচের জন্য, এরজন্যও কথা শোনতে হয়, আরো অনেক সমস্যায় আছি আল্লাহর কাছে দোয়া করে যাচ্চি সব জেন ঠিক করে দেন আল্লাহ, শায়েখ আমার জানার বিসয় এই যে মাসের বেতন সময়মত দেয়না, এতে কি জুলুম না ? এরপরে চাকুরিতে জয়েন করার পুর্বে জানতাম জুমাবার ছুটি কাজ করলে টাকা পাব, এখন মাজে মাজেই আমাকে দিয়ে জুমা বারে কাজ করিয়ে নেয় এইটা কি জুলুম না? নতুন করে চার বছরের চুক্তি করছে গত বছর জানুয়ারিতে অই চুক্তি করার সময় একটা শর্ত ছিল এমন যে আমি চাকুরি রেখে বাংলাদেশ চলে যেতে চাইলে আমাকে ২৫ হাজার রিয়াল জরিমানা দিয়ে এরপরে যেতে হবে, আর আমাকে চাকুরি থেকে বের করে দিলে আমাকে দিবে ১০০ রিয়াল আমি অই সময় প্রতিবাদ করলেও শেস পর্যন্ত চুক্তি করতেই হইছে আমাকে, মোমাইলে নিয়ে ইনটারনেটে চুক্তি করেছে, শায়েখ নানা কারনে আমার এই চাকুরিটা আর করতে মন চাচ্চে না, এখন আমি দেশে যেতে চাইলে অই চুক্তির ২৫ হাজার রিয়াল পরিশোধ করে এরপরে যাইতে বলে এখন আমার কি করনিয়? চুক্তিটা এক প্রকার জোর করে করেছে আরবিতে অনেক কিছুই লেখা ছিল আমি মোবাইলে অনুবাদ করে যেসব জিনিস যেমন ২৫ হাজার রিয়াল উল্লেখ করেছিল আমি প্রতিবাদ করেছি কিন্তু কিছুই হয়নি।