আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
145 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
#আর্জেন্ট
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১.পেশায় আইনজীবী এমন কাউকে বিয়ে করা কি জায়েজ? পাত্র ব্যক্তিগত জীবনে কতটুকু ইসলাম পালন করেন সেটা এখনো জানিনা, যদি প্রস্তাবে আগানো হয় তখন হয়তো পাত্রের সাথে কথা বলে বুঝা যাবে। এক্ষেত্রে কি প্রস্তাবে আগানো উচিত?

২.পাত্র নিজে এখনো সরাসরি উকালতি করার অনুমোদন পাননি। এজন্য উনি আরেকজনের আন্ডারে কাজ করেন। সেক্ষেত্রে বিয়েতে রাজি হওয়া যাবে কিনা?

৩.বর্তমানে বিয়েটা অনেক কঠিন। দেখা যায় যে নরমাল পাত্র ও অনেক সময় মিলমতো পাওয়া যায় না, দ্বীনদার পাত্র পাওয়া তো আরও বেশি কঠিন। বর্তমান প্রেক্ষাপটে উপরের প্রস্তাবটির মতো কোনো প্রস্তাব আসলে তখন আরও বেশি দ্বীনদার পাত্রের আশায় কি এমন প্রস্তাব ছেড়ে দেওয়া উচিত নাকি ছেলে নামাজ, রোজা, যাকাত আদায় করলে, মোটামুটি দ্বীনের পথে থাকলে(শতভাগ না) এবং ইনকাম হালাল-হারামের এমন মিশ্রণ হলে সেক্ষেত্রে সেই প্রস্তাবে আগানো উচিত?
দয়া করে একটু তাড়াতাড়ি উত্তর গুলা জানালে উপকার হয়৷

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

উকিল পেশার বিধিবিধান সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/598

স্বামীর ইনকাম হারাম হলে স্ত্রীর করণীয় কি?
সে সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/782

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উকালতি পেশায় নিযুক্ত ব্যক্তিকে বিয়ে করা নাজায়েয বা হারাম হবে না। তবে যেই উকিল সত্যা মিথ্যা যাচাই-বাছাই না করে, পেশারিত্বকে অগ্রাধিকার দিয়ে যে কোনো কেইসে নিজেকে নিযুক্ত রাখতে দ্বিধাবোধ করেন না, এমন উকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...