আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
বাবা মৃত।কোনো ভাই নেই। তাহলে সম্পত্তির ভাগ কি চাচারা পাবে (যদিও তারা আমাদের কোনো দায়িত্ব নেই নি)?আর কতটুকু অংশ পাবে? চাচাদের মধ্যে যাদের ছেলে আছে তারা পাবে নাকি শুধু ভাই হিসেবে বাবার সম্পদ তারা পাবে? (যদিও এখনো দাদার নামেই সম্পদ রয়ে গেছে) আর আমার মা তার স্বামীর অংশ থেকে কিভাবে সম্পদ পাবে বা দেনমোহর কিভাবে পরিশোধ করতে হবে? যদি আমার চাচারা সম্পদ না নেয় তাহলে কি গুনাহ হবে? আমার সৎ চাচা কি বাবার সম্পত্তি পাবে নাকি একই মায়ের পেটের ভাইরা পাবে?

1 Answer

0 votes
by (812,700 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুতরাং
(১)যদি আপনার শুধুমাত্র তিন মেয়েই থাকে তাহলে আপনাদের মৃত্যর পর আপনাদের তিন মেয়ে আপনাদের পূর্ণ সম্পত্তির তিন ভাগের দু-ভাগ  সম্পত্তি পাবে। বাকী সম্পত্তি আপনাদের অন্যান্য আসহাবে ফারায়েযরা পাবেন। যেমন, আপনাদের ভাই,ভাইয়ের সন্তান ইত্যাদি
(২)মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।

হ্যা আপনারা যদি আপনাদের পূর্ণ সম্পত্তিকে আপনাদের তিন মেয়েয়ের নামে দিয়ে যান,তাহলে আপনারা গোনাহগার হবেন।তবে আপনার তিন মেয়ে তখন পূর্ণ সম্পত্তির মালিক বনে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7754

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মৃত বাবার সম্পত্তি থেকে দুই তৃতীয়াংশ তিন মেয়ে পাবে। বাদবাকি এক তৃতীয়াংশ মৃত ব্যক্তির জীবিত ভাইরা তথা আপনার চাচারা পেয়ে যাবেন। মানুষ মৃত্যুর পর কে কে ওয়ারিছ হতে পারে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

সুতরাং 
বাবা মৃত।কোনো ভাই নেই। তিন মেয়ে রয়েছে, এমতাবস্থায় বাবার সম্পূর্ণ সম্পদের দুই তৃতীয়াংশ তিন মেয়ে পাবে। বাদবাকি এক অংশ চাচারা পাবে। ( তারা আপনাদের কোনো দায়িত্ব না নিলেও সম্পদের হিস্যা পাবে) চাচাদের মধ্যে যারা জীবিত শুধুমাত্র তারাই পাবে। যদি কেউই জীবিত না হয়, তাহলে চাচাদের ছেলে মেয়ে জীবিত থাকলে তারাও পাবে।  আপনার মা তার স্বামীর অংশ থেকে ৮ভাগের ১ ভাগ পাবে।দেনমোহর পরিশোধিত না থাকলে প্রথমে দেনমোহর পরিশোধ করা হবে। যদি চাচারা সম্পদ না নেয় তাহলে আপনাদের কোনো গুনাহ হবে না। আপনার বাস্তব চাচারা থাকাবস্থায় সৎ চাচা আপনার বাবার সম্পত্তি থেকে পাবে না। বরং একই মায়ের পেটের ভাইরা পাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আফওয়ান উস্তাজ। আমি সম্পূর্ণ উত্তর পাইনি।
by (812,700 points)
কি কি বুঝেন নাই বলতে পারেন?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...