আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহ!
আমার বড় ভাই ওনি অনেক টাকা প্রায়( ২০ লাখ) টাকা সুদ ভিত্তিক ঋণগ্রস্ত। এই ঋনগুলো গ্রামের বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া যার মাসিক সুদ অনেক বেশি। যার ফলে তার ঋনের পরিমান দিন দিন বাড়তেছে। সে একটা ছোট ব্যবসা করে যা দিয়ে ঋন পরিশোধ করা সম্ভব না। আমি একটি সরকারি চাকরি করি।আমি ওকে ঋন পরিশোধে সাহায্য করতে পারছি না। সরকারি চাকরি দেখিয়ে ব্যংক থেকে অল্প সুদে লোন নেওয়া যায়। তাই আমার ভাই আমাকে অনুরুধ করতেছে যে, আমি ওকে আমার চাকরি দেখিয়ে ব্যংক থেকে লোন উঠিয়ে দিতে। সে কিস্তি আকারে পরিশোধ করবে। আমার বড় ভাই ও ওর ফ্যামিলি ঋনের চাপে মানসিক ভাবে দিন দিন খারাপ দিকে যাচ্ছে। আমার বড় ভাইয়ের আলাদা সংসার। এই অবস্থায় কি ওকে লোন উঠিয়ে দেওয়া জায়েজ হবে কিনা?
জাযাকাল্লাহ খাইরান।