আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
120 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (73 points)
edited by
ইমদাদুল হুজুরের কাছে প্রশ্ন
উস্তাদ কষ্ট করে {১,২,৩,৪,৫,৬,৭, ৮ }নম্বর দিয়ে করা প্রশ্ন গুলো {১,২ ৩,৪,৫,৬,৭,৮ } নম্বর দিয়ে উত্তর দিলে ভালো হবে إن شاء الله

১) আমরা মসজিদে ছিলাম। ওযুখানায়,এক পরিচিত ভাই ঢুকতেই আমার এক ক্লাসমেট সুর দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ  বলে এবং দুরুদ পড়ে। যদিও তাকে হাসতে দেখিনি তবে মজার মনোভাব উপস্থিত ছিল।এতে কি তার ঈমানে কোনো সমস্যা হবে?

২) আমরা কয়েকজন এক জায়গায় যাচ্ছিলাম, যেখানে আল্লাহওয়ালা ভবন ; নামে একটি স্থান ছিল। নামটি শুনে কেউ কেউ হেসেছে। এতে কি তাদের ঈমানে কোনো সমস্যা হবে?

৩) একজন মজা করে বলেছিল, ভবনটা আল্লাহওয়ালা নাকি ভবনের মালিক আল্লাহওয়ালা?;এতে কি তার ঈমানে কোনো সমস্যা হবে?

৪) একটা পেইজের একটা পোস্ট সামনে আসলো "তাড়াতাড়ি বিয়ের জন্য (নাম) হুজুরের মিষ্টি পড়া নিচ্ছেন যুবক" । আমি হেসে ফেলি এতে আমার ঈমানে সমস্যা হবে?

৫) মনে মনে ভাবি পানি পড়া আছে কিন্তু মিষ্টি পড়া, পরে হাসি এতে ঈমানের সমস্যা হবে?

৬) আলহামদুলিল্লাহ , আসসালামু আলাইকুম,
মা শা আল্লাহ, ইন শা আল্লাহ এগুলো এভাবে লেখা যাবে?

৭) আরবিতে ح উচ্চারণ তো বাংলায় নেই।, তারপর আসসালামু আলাইকুম এ "স" তো "س" এর মতো সাধারণত ব্যবহার হয়না বাংলায় আর ع এর উচ্চারণ তো বাংলায় নেই উপরের গুলোকি এইভাবে লেখা যাবে?

৮) প্রশ্ন: যদি কোনো রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া হয়, আর সেখানে আশেপাশে পরিবারসহ, বান্ধবীদের সঙ্গে বা একা কোনো নারী অবস্থান করে;এবং তারা কথা বলছে বা হাসছে, যার আওয়াজ পুরুষ হিসেবে আমাদের কানে পৌঁছায় তাহলে ঐ পরিবেশে বসে খাওয়া কি জায়েজ হবে?

অনুগ্রহ করে এ বিষয়ে শরিয়তের দৃষ্টিকোণ থেকে স্পষ্ট ব্যাখ্যা
প্রদান করবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।

(২) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৩) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৪) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৫) প্রশ্নের বিবরণমতে ঈমানে কোনো সমস্যা হবে না।

(৬) আলহামদুলিল্লাহ , আসসালামু আলাইকুম,
মা শা আল্লাহ, ইন শা আল্লাহ এগুলো এভাবে লেখা যাবে।

(৭) "ح" এর উচ্চারণ হা। এবং  "س" এর উচ্চারণ সিন। এবং  " ع " এর উচ্ছারণ আইন হবে। 

(৮) নারীদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত না হলেও, সতর্কতামূলক সতরের অন্তর্ভুক্ত হিসেবে ধরে নেওয়াই উচিত ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...