আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)

আসসালামু আলাইকুম।

১। ব্যাংকে চাকরি করে এমন কারো সাথে বাহিরে কোথাও খেতে গেলে যদি এমন হয় যে, খাওয়ার টাকা এখন সে একবারে দিয়ে দিবে এবং পরে আমার অংশ আমি তাকে দিয়ে দিবো। এভাবে খাওয়া কি জায়েজ হবে? মানে বিল যা আসে সে একবারে দিয়ে দিবে পরে আমি ভাংতি করে আমারটা দিয়ে দিবো।

 

২। হারাম উপার্জন করে এমন কাউকে যদি টাকা ধার দেয়া হয়, তবে সে যে টাকা ফেরত দিবে সেটা কি আমার জন্য হালাল হবে? কিংবা যদি এমন হয়, হারাম উপার্জনকারী কেউ আমাকে কিছু নগদ টাকা দিয়ে বললো এই পরিমাণ টাকা কারো বিকাশে পাঠাতে। এখন আমি যদি নগদ টাকাটা রেখে ওই পরিমাণ টাকা আমার বিকাশ একাউন্ট থেকে যাকে পাঠাতে বলেছে তাকে পাঠাই সেটা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ব্যাংকে চাকরি করে এমন কারো সাথে বাহিরে কোথাও একসাথে খেতে গেলে যদি এমন হয় যে, খাওয়ার টাকা ঐ চাকুরিজীবী ব্যক্তিটি একবারে দিয়ে দিবে এবং পরে আপনার অংশ আমি তাকে দিয়ে দিবেন, তাহলে স্বাভাবিক তাবস্থায় খাওয়া জায়েয হবে না।  তবে উপস্থিত সময় টাকা না থাকলে তখন রুখসত থাকবে।

(২) হারাম উপার্জন করে এমন কাউকে যদি টাকা ধার দেয়া হয়, সে পরবর্তীতে যেই টাকা আপনাকে ফেরত দিবে সেটাও আপনার জন্য হালাল হবে। 

হারাম উপার্জনকারী কেউ যদি আপনাকে নগদ কিছু টাকা দিয়ে বলে, এই পরিমাণ টাকা কারো বিকাশে পাঠাতে। এখন আপনি যদি নগদ টাকাটা রেখে ঐ পরিমাণ টাকা আপনার বিকাশ একাউন্ট থেকে পাঠান, তাহলে সেটা জায়েয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...