আসসালামু আলাইকুম
সম্মানিত উস্তাজ,
আমি ঈদের দিন দুপুরে স্বপ্নে দেখি আমার মাথা অনেক চুলকাচ্ছে কিংবা ভিতরে কিলবিল করছে। পরে আমি চিরুনি দিয়ে আচরালে উকুন আসে। কিন্তু তাও কিলবিল করা কমেনি, পরে আমি হাত দিলে নখে একসাথে ৫/৭ টা অদ্ভুত আকৃতির উকুন আসে, তুলনামূলক বড়, মিষ্টিকুমড়ার বিচির মত বড়, পরে আমি তা বের হলে ওগুলা আমি কিছু দিয়ে মেরে ফেলি।তারপর ঘুম ভেঙে যায়।
এটা কি কোনো অর্থবহ স্বপ্ন উস্তাজ?