السلام عليكم ورحمة الله وبركاته
১/ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু সন্দেহজনক সমস্যা দেখা দিচ্ছে ( কারণ ছাড়া ঝগড়া লেগে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বারবার বিচ্ছেদের কথা বলা)। তাই একজন হুজুরের শরণাপন্ন হই।উনি মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল। এর পাশাপাশি তিনি এই ধরনের কাজ করে থাকেন বললেন।তিনি আমার স্বামীর কাছ থেকে উনার নাম এবং উনার মায়ের নাম নিলেন শুধু। এরপর একদিন পর বললেন আমাদের কে কুফরি করা হয়েছে। আত্মীয়র মধ্যে কেউ করেছেন কিন্তু নাম বলা যাবে না। আমি জিজ্ঞেস করলাম আপনি বিষয়টা কিভাবে বুঝলেন, তিনি বললেন তিনি রাতে ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর সাহায্যে জানতে পারেন। আমি জিজ্ঞেস করলাম সমাধান টা কিভাবে করবেন। তিনি কোনভাবেই তা বলতে চাচ্ছেন না শুধু বললেন কোরআন সুন্নাহর আলোকে এবং খুব সহজে কেটে যাবে। বারবার জিজ্ঞেস করায় বললেন তিনি এ বিষয়ে আর কোন কথা বলতে পারবেন না।তিনি আরো বললেন তিনি জিনের সাহায্য নেন না । সমাধানের জন্য ৩০০০ টাকার কথা বলেছেন। এখন আমার প্রশ্ন এভাবে কি স্বপ্নের মাধ্যমে জানা সম্ভব? উনার কাছ থেকে সাহায্য নেওয়া কি উচিত হবে কিনা একটু যদি জানাতেন মিন ফাদলিক।
২/ একই সমস্যার কারণে একজন মুফতির সাজেস্ট করা হুজুরের সাথে অনলাইনে যোগাযোগ করি। তিনি আমার নাম, আমার বাবা মায়ের নাম, আমার স্বামীর নাম,শশুর-শাশুড়ির নাম, সাথে স্বামীর ছবি নিলেন। কিছুক্ষণ পরে জানালেন আমাদেরকে বিচ্ছেদের জাদু করা হয়েছে। কে করেছে জিজ্ঞেস করায় কিছু বললেন না। সমাধানের জন্য বলল দুজনকে দুইটা জীবন্ত মুরগি নিয়ে বসতে হবে এবং ৬/৭ হাজার টাকা লাগবে। আরো অনেক কাজ করতে হবে বলল। এসব শুনে আমার মন সায় দেই নাই। আমার প্রশ্ন এভাবে করে চিকিৎসা নেওয়া কি জায়েজ?
আমি আজকে এক বছরের বেশি জিন জাদুর সমস্যায় আক্রান্ত। সরাসরি রুকাইয়া করেছিলাম। রাকীর তেলাওয়াত শুনে বমিভাব হওয়া, মাথাব্যথা করতে লাগলো। রাকী বললেন বদনজরের পাশাপাশি জাদুর সমস্যা রয়েছে। তিনি আমাকে রুকাইয়ার গোসল, তেলাওয়াত এবং অডিও শুনতে দিয়েছিলেন। সমস্যা সমাধান না হওয়ায় আরেকজন রাকির কাছে যাই। এসব কিছু আজকে দেড় বছর ধরে ফলো করার পরও বারবার সমস্যা দেখা দিচ্ছে।
আমি খুবই চিন্তায় আছি কিভাবে সমস্যা সমাধান করব এবং কাকে বিশ্বাস করব। উপরোক্ত দুজন হুজুরের মধ্যে কার কাছে চিকিৎসা নেওয়া উচিত হবে। আমার সংসার এখন ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। আমি অনুরোধ করছি আমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সাহায্য করুন মিন ফাদলিক।
جزاك الله خيرا في الدنيا والاخره