১। ওযু করার সময় ভুল করে পানি খেয়ে ফেললে বা গলায় চলে গেলে রোযা ভেঙ্গে যাবে?
২। সেহরির শেষ সময় (সতর্কতা ছাড়া) ছিল ৪:৫৫ তে।হায়েজের শেষের দিকে আমি ৪:৫৫ তে দেখেছিলাম হালকা লালচে স্রাব দেখা গিয়েছে। এর ৫ মিনিট পর,ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর দেখলাম সাদা স্রাব এসেছে এবং এরপর আর লাল স্রাব দেখা যায় নি। ঐদিনের রোযাটা কি হবে? ইশা আর বিতরের নামাজ কি কাযা করতে হবে?
৩। যাওয়াল এবং শফীউল বিতর নামাজের নিয়ম এবং ফজীলত জানতে চাই
৪। এক নামাজে একাধিক নিয়ত করা যায় কি? যেমন ২ রাকাত নফল নামাজ আদায়ের সময় যদি একসাথে তওবা,শুকরানা,হাজত আর ইস্তেখারার নিয়ত করি তাহলে কি ২ রাকাত নামাজে ৮ রাকাতের সওয়াব পাওয়া যাবে?