আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
120 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
১. আমাদের কাছে যে পরিমাণ স্বর্ণ রয়েছে, এর মধ্যে হারাম টাকায় কেনা হয়েছে এমন কিছু স্বর্ণ রয়েছে, তবে আমরা ঐ পরিমাণ স্বর্ণের ( যতটুকু হারাম টাকায় কেনা) ক্রয়মূল্য হিসাব করে রেখেছি, দান করে দেওয়া হবে শীঘ্রই ইং শা আল্লহ। এখনো দান করা হয়নি।
এখন কি আমাদেরকে হালাল ও হারাম টাকায় কেনা উভয় ধরনের স্বর্ণের যাকাত দিতে হবে? নাকি শুধু হালাল টাকায় কেনা স্বর্ণের যাকাত প্রদান করব?
২. আমাদের কাছে শুধু স্বর্ণ রয়েছে, রুপা কিংবা টাকা নেই এবং স্বর্ণ সাড়ে ৭ ভরির কম রয়েছে।
অনেকে আলেমদের মতে, রুপার নিসাব ধরে ১ ভরি স্বর্ণ থাকলেও যাকাত দিতে হবে কেননা ১ ভরি স্বর্ণের বর্তমান মূল্য সাড়ে ৫২ ভরি রুপার মূল্যের চেয়ে বেশি হয়ে যায়।

তাহলে কি সাড়ে ৭ ভরি স্বর্ণের চেয়ে কম পরিমাণ স্বর্ণ থাকলেও রুপার নিসাব ধরে যাকাত দিতে হবে?
আমাদের কাছে হালাল টাকার উৎস খুবই কম পরিমাণে আছে, কেননা আমার বাবা ব্যাংকে চাকরি করতেন। তো হালাল টাকায় এত টাকা যাকাত প্রদান করা আমাদের জন্য খুবই কষ্টকর। এমন ও হতে পারে স্বর্ণ বিক্রি করে যাকাত দিতে হবে। এমতাবস্থায় করণীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।

 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء

যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।

 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء

যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(১) আপনাদের কাছে যেই স্বর্ণ রয়েছে, সেগুলো যেহেতু হারাম টাকা দিয়ে ক্রয় করা তাই এগুলো অচিরেই সদকাহ করে দিতে হবে। এগুলোর উপর যাকাত আসবে না। যাকাত শধুমাত্র হালাল ও পবিত্র মালের উপরই এসে থাকে। 


(২) আপনার নিকট যেহেতু সাড়ে ৭ ভড়ির চেয়ে কম স্বর্ণ রয়েছে, এবং সাথে রুপা বা প্রয়োজন অতিরিক্ত টাকা নেই। তাই আপনার উপর যাকাত ফরয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...