আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
46 views
in সালাত(Prayer) by (13 points)
আসসালামু আলাইকুম।
আমি জানতাম যে ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা মেইনটেইন করতে হয়। যেমন : সূরা কাউসার পড়লে পরের রাকাআতে বা ঐ রাকাআতে সূরা কাফিরুন বাদ দিয়ে নাস পড়া যাবে না। কিংবা আগের সূরা মাউন পড়া যাবে না।

কিন্তু দুটি সূরা বাদ দিয়ে ৩য় সূরা চাইলে পরের রাকআতে তিলাওয়াত করা যায়। যেমন, সূরা কাউসার পড়ে তারপর পরের রাকাতে সূরা লাহাব।

কিন্তু একজন বলল যে এটিও করা যাবে না।
আমার প্রশ্ন -

১/ ফরজ নামাজে কি একটি সূরা তিলাওয়াত করে পরের রাকাতে সেই সূরার পরের দুটি সূরা বাদ দিয়ে ৩য় সূরা তিলাওয়াত করা যাবে?


২/ ফরজ নামাজে কেউ চাইলে এক রাকাতে সূরা আসর, পরের রাকাতে সূরা কাউসার পড়তে পারবে?

৩/ ফরজ/সুন্নত নামাজে এক রাকাতে সূরা মুলকের কিছু আয়াত,পরের রাকাতে সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত এভাবে পড়া যাবে?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাযে কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/345

প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।

প্রমাণ -
وَيُكْرَهُ الْفَصْلُ بِسُورَةٍ قَصِيرَةٍ وَأَنْ يَقْرَأَ مَنْكُوسًا إلَّا إذَا خَتَمَ فَيَقْرَأُ مِنْ الْبَقَرَةِ. وَفِي الْقُنْيَةِ قَرَأَ فِي الْأُولَى الْكَافِرُونَ وَفِي الثَّانِيَةِ – أَلَمْ تَرَ – أَوْ – تَبَّتْ – ثُمَّ ذَكَرَ يُتِمُّ وَقِيلَ يَقْطَعُ وَيَبْدَأُ،
وقال ابن عابدين الشامى رح: (قَوْلُهُ ثُمَّ ذَكَرَ يُتِمُّ) أَفَادَ أَنَّ التَّنْكِيسَ أَوْ الْفَصْلَ بِالْقَصِيرَةِ إنَّمَا يُكْرَهُ إذَا كَانَ عَنْ قَصْدٍ، فَلَوْ سَهْوًا فَلَا كَمَا فِي شَرْحِ الْمُنْيَةِ. (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، فروع يجب الاستماع القراءت مطلقا-2/269)
قَرَأَ فِي الْأُولَى – {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]- أَعَادَهَا فِي الثَّانِيَةِ إنْ لَمْ يَخْتِمْ نَهْرٌ لِأَنَّ التَّكْرَارَ أَهْوَنُ مِنْ الْقِرَاءَةِ مَنْكُوسًا بَزَّازِيَّةٌ، (رد المحتار، كتاب الصلاة، باب  صفة الصلاة-2/268)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/345


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) ফরজ নামাজে কোনো একটি সূরা তিলাওয়াত করে পরের রাকাতে সেই সূরার পরের দুটি সূরা বাদ দিয়ে ৩য় সূরা তিলাওয়াত করা যাবে। 
(২) ফরজ নামাজে কেউ চাইলে এক রাকাতে সূরা আসর, পরের রাকাতে সূরা কাউসার পড়তে পারবে।
(৩) ফরজ নামাজে এক রাকাতে সূরা মুলকের কিছু আয়াত,পরের রাকাতে সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত এভাবে পড়া যাবে না। কেননা এটা ধারাবাহিকতার উল্টো হয়ে যায়। তবে সুন্নত নফল নামাযে পড়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...