السلام عليكم و رحمة الله و بركاته
ম্যাক্সিমাম সময়ে আমার পিরিয়ড ৪ দিন অব্ধি রক্ত প্রবাহিত হয়, বাট এর পরের দিন অর্থাৎ ৫/৬ অফ থাকে তারপর ৭ দিনের দিন আবার একটু দেখা যায়, কিন্তু ৭ দিনের বেশি কখনো হয় নি।
তবে মাঝে মাঝে মানে খুব কমই সময় দেখা যায় ৬ দিনের দিন শেষ হয়ে যায় এরপর আর হয় না।
এক্ষেত্রে ৫ দিনের পর থেকে আমি অনেক কনফিউজড হয়ে যাই আর যাবে কিনা নামাজ, রোজা এসব করা উচিত কিনা? যেহেতু জানি ৭ দিন এর দিন বা রাতে আবার হতে পারে(প্রায়ই) আবার চিন্তা থাকে যদি না হয়!
আরেকজন বোনের প্রশ্নের উত্তর থেকে জেনেছি অফ হলে পড়ে নেয়াই ভালো যেহেতু সিউর না কিন্তু আমি ৫০% সিউর আবার ৭ দিনের দিন হতে পারে।
★তাহলে কি ৬ দিন থেকে পবিত্র হয়ে ফরয ইবাদাত শুরু করে দিব দেন যদি হয় রাতে আবার না হয় পরেরদিন আবার পবিত্র হয়ে নতুন করে পড়বো নাকি অপেক্ষা করবো আমি বুঝতেছিনা শায়েখ।