আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ, উস্তাদ।

এক. ফরজ, সুন্নত, নফল যেকোনো সালাতের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে শেষ দশকের দুআটা পড়তে পারব? নিজে যা আরবি দুআ জানি তা পাঠ করতে পারব? এবং দুআয়ে ইউনুস পাঠ করতে পারব?

দুই. ফরজ-সুন্নত সালাতে সিজদায় কুরআন হাদীসে উল্লেখিত দুআগুলো পাঠ করতে পারব? নফল সালাতে সিজদায় বাংলা দুআ করতে পারব?

তিন. নেফাসের সময় রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর হলুদ স্রাব আসলে সেটা কি নেফাস। তখন কি সালাত আদায় করতে পারব?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

ফরজ সালাতের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদে ইবরাহিম, দোয়া মাসুরা পড়ার পড় আরবীতে কুরআনে উল্লেখিত যেকোনো দোয়া পড়া যাবে।
এতে কোনো সমস্যা নেই।   
,
তবে মাসনুন দোয়া, কুরআন হাদীসের দোয়া,বা আরবীতে মাসনুন দোয়ার অনুরুপ দোয়া ব্যতিত কোনো দোয়া করা যাবেনা। কোনো দুনিয়াবি দোয়া করা যাবেনা। 
,
শরীয়তের বিধান হলো দুনিয়াবি দোয়া করলে নামাজ ভেঙে যায়।

দুনিয়াবি দোয়াঃ যেটা মানুষের কাছে থেকেও পাওয়া যায়,যেমন হে আল্লাহ আমাকে কাপড় দাও,বিবাহ দাও,এক লক্ষ টাকা দাও ইত্যাদি। 
(কিতাবুন নাওয়াজেল ৪/১০৫)

হাদীস শরীফে এসেছেঃ   
রাসূল সাঃ ইরশাদ করেছেন

إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ»

নিশ্চয় এ নামায; এতে মানুষের মুখে প্রচলিত কথা বলা উচিত নয়। নিশ্চয় এটি তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াতের স্থান। [সহীহ মুসলিম, হাদীস নং-৫৩৭] 

قال العلامۃ التہانوي تحتہ: دل الحدیث علی أنہ لا یجوز في الصلاۃ شيء من کلام الناس، فتفرع علیہ أن الدعاء أیضاً إذا کان یشبہ کلامہم لا یجوز، وہو قول أبي حنیفۃ وأصحابہ وطاؤس وإبراہیم النخعي۔ (کذا في فتح الباري ۲؍۲۶۶، إعلاء السنن ۳؍۱۷۲ رقم: ۸۹۳ دار الکتب العلمیۃ بیروت)
থানবি রহঃ বলেন উক্ত হাদীস দালালত করে যে নামাজের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নেই।সুতরাং দুনিয়াবি দোয়া যেটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে,সেটি বলাও জায়েজ নেই।    

আরো জানুনঃ- 

★ফরজ,সুন্নত,নফল যেকোনো নামাজের ক্ষেত্রে আত্তাহিয়াতু, দরুদ,দোয়ায়ে মাসূরার পর  আপনি কুরআন হাদিসে বর্ণিত দোয়া পড়ে কেউ যদি একাধিক মুনাজাত মূলক দোয়া পাঠ করতে চায়,সেক্ষেত্রে পারবে। এর কোনো লিমিট নেই।

তবে শর্ত হলো কুরআন হাদীসে বর্ণিত দোয়া হতে হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
এক্ষেত্রে উক্ত দোয়া যদি কোরআন হাদিসে বর্ণিত দেয়া হয় সেক্ষেত্রে সেই দোয়া পাঠ করতে পারবেন।

(০২)
ফরজ-সুন্নত সালাতে সিজদায় কুরআন হাদীসে উল্লেখিত দুআগুলো পাঠ করতে পারবেন।

নফল সালাতে সিজদায় বাংলা দুআ করা অনুমতি হানাফি মাযহাবে নেই।

(০৩)
যদি ৪০ দিনের মধ্যে আসে তাহলে সেটিও নেফাসের অন্তর্ভুক্ত। এমতাবস্থায় নামাজ রোজা আদায় করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...