আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
আমি অনেক বেছে বেছে কাজ করি। যে পেইজে বেপর্দা নারীর ছবি৷ ভিডিও বা মিউজিক থাকে সেখানে কাজ করিনা। আমার কয়েকটি প্রশ্ন।

১। একটা ড্রেস এর পেইজে এড ক্যাম্পেইন এর কাজ করেছি যেটায় মেয়েদের ছবি ছিলো না। কিন্তু পেইজ এর ওনার AI দিয়ে ড্রেস পড়িয়ে আপ্লোড দেয়। এমন কোন পোস্ট যদি এড ক্যাম্পেইন করি তাহলে কি গুনাহ হবে? যেহেতু ছবিটা আসল মেয়ের না, AI ছবি।


২। ওই পেইজের ওনার এর একটা পার্লারের পেইজ আছে যেটায় ফেসিয়াল করা হয়। সে চাচ্ছে আমি যেন একটা এড ক্যাম্পেইন (বুস্ট) করে দেই একটা পোস্ট যেটায় ফেসিয়াল এর অফার এর কথা বলা আছে। যেহেতু ফেসিয়াল তাই মহিলার ফেসিয়াল করাচ্ছে এমন একটা অংশ আছে ভিডিও তে। এজন্য আমি করতে চাচ্ছিনা। কিন্তু তিনি জোর করছে এই মুহূর্তে অন্য কাউকে পাবেনা, এটলিস্ট এবার যেন করে দেই কাজ টা। যেহেতু উনি আমার কাছেই কাজ করান। এখন এটা কি করা জায়েজ হবে? যদিও আমি যখন এড দিবো টার্গেট অডিয়েন্স ১০০% ফিমেইল থাকে, তাও কোনো পুরুষের সামনেও যেতে পারে ভিডিও টা।

৩। আজকাল অনেক AI ভিডিও বানানো হয় যেখানে বিভিন্ন খাবার, সবজি, বা চা কফি ইত্যাদি বস্তু কথা বলছে, উপকারীতা, অপকারিতা বর্ননা করছে। এরকম ভিডিও বানানো কি জায়েজ হবে যদি কোনো মিউজিক বা অন্য সমস্যা না থাকে। বিভিন্ন খাবারের চোখ মুখ থাকে আর তারা কথাও বলে।

৪। কুশি কাটা দিয়ে অনেকে খেলনা বানায় এমন বিভিন্ন ফল এর চোখ মুখ থাকে। এগুলো বানানো কি জায়েজ হবে? যেমন টমেটোর চোখ মুখ আছে।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,গুনাহের কাজে সহযোগিতা করাও জায়েজ নেই।
গুনাহের কাজে সহযোগিতা করা গুনাহ করারই নামান্তর। 
বিধায় তাহা জায়েজ নেই।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ- 

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا

মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার গুনাহ হবে, এটি আপনার জন্য জায়েজ হবেনা। 

(০২)
না,জায়েজ হবেনা।

(০৩)
যদি কোন মিউজিক না থাকে, নারী কন্ঠ না থাকে, নারীর ছবির ব্যবহার না থাকে,সেক্ষেত্রে শিক্ষণীয় ভিডিও হলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করা হলে এটি বৈধ হবে।

(০৪)
জায়েজ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...