আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
আমার পরিবারের এক সদস্য পাসপোর্ট  অফিসে কমিশনভিত্তিতে কাজ করেন। আংকেল মূলত  পাসপোর্ট  বানাতে হেল্প করে। কিন্তু মূল পাসপোর্ট  দায়িত্বরত ব্যক্তিরাই বানান। উনি আনুষাঙ্গিক যে বিষয় থাকে সেগুলো করতে হেল্প করেন। সে হিসেবে উনার পরিচত কেউ পাসপোর্ট  বানাতে দিলে কিংবা কেউ বানিয়ে দিতে বললে সেটা বানাতে বা দৌড়াদৌড়িতে হেল্প করেন। এ হিসেবে উনি যারা পাসপোর্ট  উনার মাধ্যমে বানাতে দেন তাদের থেকে পাসপোর্ট এর টাকা সহ যার থেকে যেভাবে পারেন সেভাবেই নেন। বেশি পারলে পারলে বেশি। পাসপোর্টের মূল টাকাটা অফিসেই দিয়ে দেন। আর বাকি এক্সট্রা টাকাটা উনি ই নেন। কমিশন হিসেবে। এইক্ষেত্রে বেশি নেওয়ার ক্ষেত্রে ((অর্থাৎ যারা উনার মাধ্যমে পাসপোর্ট  বানান ) উনি উনাদের কাছ থেকে মিথ্যার আশ্রয় নিয়ে টাকা বেশি নাকি জানা নেই। অর্থাৎ  যেমন কষ্ট বেশি হয়ছে বা আমার পোষাবেনা এরকম টাইপ কথা। কিংবা আরও কথা বলেন কিনা জানা নেই।
এছাড়া নির্বাচনি অফিসে এনয়াইডি বানাতে কমিশন বেইজ কাজও করেন। এছাড়া উনি হুজুর পরিবার থেকে বিলং করেন। সে হিসেবে উনাদের পারিবারিক মসজিদ থেকে দানের টাকাও পান।

আমার প্রশ্ন, উনার ইনকাম কি হালাল? সাাথে উনার বাসা থেকে কোনো খাবার আসলে কি খাওয়া ঠিক হবে? উত্তমতার দিক থেকে অর্থাৎ  কেউ তাকওওয়াকেই বেশি প্রাইওরিটি দিলে তার কি খাওয়া উচিত হবে?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পাসপোর্ট বানাতে হেল্প করতে গিয়ে তিনি যদি স্পষ্টভাবে সবকিছু জানিয়ে দেন। সরকারি ফিস এত এবং প্রসেসিং ফিস এত। তাহলে এটা নাজায়েয হবে না। তবে যদি তিনি মিথ্যা বলে টাকা নেন। তাহলে তা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...