আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in সালাত(Prayer) by (57 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

হুজুর বাদাল জুমআর ৪ রাকাআত সুন্নত পড়ার সময় শেষ রাকাআতে সূরা ফাতিহার শেষ আয়াত পড়ে আমিন বলার পর মনে হয়েছে শেষ আয়াতটির উচ্চারণ মনে হয় ভুল হয়েছে। তখন শেষ আয়াত আবার পড়ি ও আমিন বলি। এরপর বাকি নামাজ শেষ করি ও সিজদায়ে সাহু দেই।  এখন আমার নামাজ কি হবে?

1 Answer

0 votes
by (805,260 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফরয নামাযের প্রথম দু রা'কাতে এবং নফল ও সুন্নত নামাযের প্রত্যেক রা'কাতে একবার ফাতেহা  সম্পূর্ণ  তিলাওয়াত করা ওয়াজিব। এবং সূরায়ে ফাতেহা তিলাওয়াতের সাথে সাথে একটি সূরা মিলানো অর্থাৎ ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা ওয়াজিব। সুতরাং সূরা মিলানোর পূর্বে সূরায়ে ফাতেহাকে দুইবার তিলাওয়াত করা বা একবার তিলাওয়াত করার পর দ্বিতীয়বার সূরায়ে ফাতেহার তিন আয়াত বা কোনো এক আয়াতকে তিনবার তিলাওয়াত করা হলে সাহু সিজতা ওয়াজিব হবে।তবে যদি সূরায়ে ফাতেহা তিলাওয়াত করার পর সূরা মিলানোর পরবর্তীতে আবার সূরায়ে ফাতেহাকে পড়া হয়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরায়ে ফাতেহার শেষ আয়াতকে দুইবার পড়লে সাহু সজদা ওয়াজিব হবে না। সুতরাং প্রশ্নের বিবরণমতে আপনার নামায বিশুদ্ধ হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...