আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in পবিত্রতা (Purity) by (5 points)
আসসালামু আলাইকুম,
আমার প্রতি মাসে ৭ দিনেই হায়েজের রক্তস্রাব বন্ধ হয়ে যায়। যেহেতু পরিপূর্ণ সাদাস্রাব আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয় এজন্য আমি অষ্টম দিন পর্যন্ত অপেক্ষা করি। উল্লেখ্য এসময় চেক করলে সাদাস্রাবের মতোই স্রাব দেখি তবে সেটার বর্ন খুব সামান্য লালচে বা হলদেটে থাকে। আমার প্রশ্ন হলো স্রাব একেবারে লালচে বা হলদেটে ভাব দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে?
বিশেষ করে স্রাব সম্পূর্ণ পরিষ্কার কিনা এটা নির্ধারণ করা খুব কঠিন হয়ে যায়, বারবার সন্দেহ লাগে পরিষ্কার কিনা নাকি এখনও হয়নি ( টিস্যু দ্বারা চেক করলে টিস্যুর গায়ে মিশে গেলে সাদাই মনে হয় কিন্তু আলাদাভাবে সামান্য হলদেটে বা লালাভ মনে হয়), নামাজ ধরলে নামাজ হবে কিনা নাকি আবার ধরা লাগে ইত্যাদি। একবারে নীলচে সাদাস্রাব এর জন্য অপেক্ষা করতেও অস্বস্তি লাগে যেহেতু কোন রক্তস্রাব নেই। এক্ষেত্রে কী করনীয় দয়া করে বলবেন।
আমি কি সাদাস্রাব এর রঙ নিয়ে এত মাথা না ঘামিয়ে সাধারনভাবে রক্ত বন্ধ হয়েছে এমন মনে হলেই নামাজ ধরতে পারবো কিনা?
by (50 points)
আমিও জানতে চাই।এই সমস্যা নিয়ে খুব হয়রানির মধ্যে থাকি।

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
খালিছ সাদাস্রাব ব্যতিত আর যা কিছু হায়েযের সর্বোচ্ছ মেয়াদের ভিতর দেখা যাবে, সেটা হায়েয হিসেবেই বিবেচনা করা হবে। যেহেতু আপনার নিকট হলদেটে বা লালাভ মনে হচ্ছে, তাই খালিছ সাদাস্রাব দেখার আগ পর্যন্ত আপনি হায়েয গণনা করবেন।  
(۱)(وما تراه) من لون ككدرة وتربية (في مدته) المعتادة (سوى بياض خالص) قيل هو شيء يشبه الخيط الأبيض(ولو)المرئي (طهرا متخللا) بين الدمين (فيها حيض).[الدر المختار رد المحتار:۱؍۲۸۹ -۲۹۰، كتاب الطهارة،باب الحيض،ط:دار الکتب العلمیۃ- بیروت]
(۲)اعلم أن ألوان الدماء ستة: هذان والسواد والحمرة والصفرة والخضرة.ثم الكدرة ما هو كالماء الكدر، والتربية نوع من الكدرة على لون التراب بتشديد الياء وتخفيفها بغير همزة نسبة إلى الترب بمعنى التراب، والصفرة كصفرة القز والتبن أو السن على الاختلاف؛ ثم المعتبر حالة الرؤية لا حالة التغير؛ كما لو رأت بياضا فاصفر باليبس أو رأت حمرة أو صفرة فابيضت باليبس.(رد المحتار:۱؍۲۸۹،کتاب الطھارۃ، باب الحیض، ط: دار الکتب العلمیۃ-بیروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...