আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
মুয়ামালাতে পর্দা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিশেষ করে জানতে চাই, নারী-পুরুষের প্রয়োজনীয় লেনদেন বা সামাজিক পরিস্থিতিতে শরয়ী সীমারেখা ঠিক কীভাবে প্রযোজ্য হয়। যেমন—কোনো ভবনে নারী-পুরুষ একসাথে লিফটে উঠলে পর্দার হুকুম কী? আবার মেয়েদের নির্ধারিত নামাজের স্থানের আশপাশে যদি পুরুষদের চলাফেরা থাকে, তাহলে কি মুয়ামালাতে পর্দা ভঙ্গ হবে? এই বিষয়গুলো শরীয়তের দৃষ্টিতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করলে উপকৃত হব।

1 Answer

0 votes
by (807,900 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহিলা সর্বাবস্থায় ঘরে বসে থাকবে,অর্থাৎ ঘরের ভিতর থাকার মাধ্যমে ব্যক্তি পর্দা করবে।
আল্লাহ তা'আলা বলেনঃ 
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।{সূরা আহযাব-৫৩} এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারীদের জন্য বিনা জরুরতে ঘরের বাহিরে যাওয়া জায়েয হবে না। হ্যা, জরুরতে জায়েয। তবে সমস্ত শরীর পর্দাবৃত করে এক চক্ষু খুলা রেখে যাওয়া যাবে। হাট বাজারে যেতে হলে মাহরাম সাথে নিয়ে যাওয়াই উচিত। যদি কখনো মাহরাম না থাকে, তাহলে নমনীয়তা পরিহার করে কর্কশ স্বরে দোকানদারের সাথে কথা বলা যাবে। এতে কোনো সমস্যা হবে না। লিফটে গায়রে মাহরামের সাথে উঠা যাবে না। বরং নেমে যেতে হবে। যদি নেমে যাওয়ার কোনো সুযোগ না থাকে, অথবা অনেক লোকজন থাকে, তাহলে অনুমোদন থাকবে। এবং মেয়েদের নামাজের স্থানে পুরুষদের চলাফেরা থাকলে, সেই জায়গাকে নারীদের জন্য পরিত্যাগ করাই উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...