আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in পবিত্রতা (Purity) by (27 points)
আসসালামু আলাইকুম হুজুর ।


মোবাইলের চার্জার এর একদম শেষ প্রান্ত, মানে যেটা ফোনে ঢুকালে ফোন চার্জ হওয়া শুরু হয়, আর যে মোবাইলের যে ছিদ্র তে চার্জার প্রবেশ করানো হয় সেখানে নাপাকি লেগে গেছে।
১) চার্জার না হয় টিস্যু দিয়ে মুছলাম। কিন্তু মোবাইল এর  চার্জিং এর ছিদ্রের ভেতরে যে নাপাকি লেগে গেছে তা কিভাবে পাক করব?
আমার পরিবারের লোকজন নাপাকি নিয়ে সচেতন না তাই তাদের কে যদি বলিও যে ফোনের চার্জিং ছিদ্রের আশেপাশের এরিয়া তে টাচ লাগলে হাত ধুয়ে নিবে তাহলে ধুবে না।
২) মোবাইলে প্রায়ই নাপাকি লেগে গিয়ে পুরো ফোনেই ছড়িয়ে যায়। আমি এমতাবস্থায় অনেকবার পুরো ফোন ৩ বার করে টিস্যু দিয়ে মুছেছি। কিন্তু ডিজিটাল ডিভাইসে এমন ভাবে পানির সংস্পর্শে আসলে তা তো নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় কি ফোন ৩ বার করেই মুছব প্রত্যেকবার নাকি প্রত্যেকবার একবার করে মুছলেই যথেষ্ট  ?

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

শরীয়তে ইসলামি সহজতার উপর নির্ভরশীল। শরীয়ত চায় না মানুষ কষ্টে নিপতিত হোক।আল্লাহ তা'আলা বলেন,
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ 
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না(সূরা বাক্বারা-১৮৫)

রাসূলুল্লাহ সাঃ বলেন,
(إِنَّ الدِّينَ يُسْرٌ)
নিশ্চয় দ্বীনে ইসলাম সহজ।(সহীহ বুখারী-৩৯)


পবিত্রতার ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4271


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফোন কে ভিজা কাপড় দ্বারা তিনবার মুছে নিবেন। এবং ছিদ্রে কিছু ঢুকিয়ে পবিত্র করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 306 views
...