আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি অবিবাহিত। আমার ব্যবহার্য এবং বিয়ে উপলক্ষে বানানো স্বর্ণ ৪ ভরি ২ আনা আছে। আমার বিয়ে উপলক্ষে বানানো গহনাগুলো গতবছর মে মাসের শেষের দিকে আমার মালিকানাধীন করা হয়েছে।
আমার জমানো টাকার মধ্যে ৭৫০০০ টাকা আম্মুকে ঋণ হিসেবে দিয়েছি। পুরোটা একবারে দেওয়া হয়নি, ২০২৩ থেকে ২০২৬ এর মধ্যে প্রতি বছরই প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে একেক সময় নিয়েছেন। আপাতত এক বছরের মধ্যে উনি সেগুলো শোধ করতে পারবেন না।
এখন প্রশ্ন হচ্ছে
(১) এ বছর মে মাসের শেষে গহনা আমার হাতে আসার এক বছর পূর্ণ হবে। ধার দিয়ে রাখা সেই ৭৫০০০ টাকার জন্য কি আমার উপর তখন যাকাত ফরজ হবে?
(২) ধার দেওয়া টাকার উপর যাকাত না আসলে, আমার বিকাশে যদি ২-১ হাজার টাকা এক বছর যাবৎ থাকে তখন কি গহনার মূল্যের সাথে তা যোগ করে যাকাত আসবে?