আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
111 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (13 points)
আসসালামু আলাইকুম।
আমি ifatwa তে যাকাত সংক্রান্ত মাসআলা পড়েছি।

তো নগদ টাকা+স্বরণ থাকলে যাকাত আসবে এতটুকু ক্লিয়ার হয়েছি।

এখন এই নগদ টাকার পরিমাণ কেমন এটা নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি ইনশাআল্লাহ।
১.কারো কাছে বছরের শুরুতে ১০ টাকা+ ৩ ভরি স্বর্ণ থাকলো, যেটা রূপার হিসেবে নিসাব পরিমাণ থাকলো; মাঝে সারাবছর নগদ টাকা থাকলো না কিন্তু স্বর্ণ থাকলো,কিন্তু বছরের শেষদিন আবার ১০ টাকা+স্বর্ণ থাকলো; তাহলে যাকাত দিতে হবে কি?


২.প্রয়োজনের অতিরিক্ত বলতে আসলে কী বোঝায়?

মানে আমার কাছে শুধু ৩ ভরি স্বর্ণ আছে। আর আমার ব্যাগে সবসময়ই হাতখরচের টাকা থাকলো হয়তো ৪০-৫০ টাকা। যেটা হয়তো সামনে খরচ হবে বাইরে গেলে বা অন্য দরকারে।আবার খরচ নাও হতে পারে ১-২ মাসের মধ্যে।কিন্তু একবছরের মধ্যেই খরচ হয়ে যাবে।  ঐটা কি প্রয়োজন অতিরিক্ত? সেক্ষেত্রে যাকাতের হুকুম কী হবে?

৩. কারো কাছে যদি বছরের শুরুতে ১০০ টাকা+স্বর্ণ থাকে ( ঐ ১০০ টাকা দিয়ে রিকশা ভাড়া দিবে বা শখের/সাংসারিক জিনিস কিনবে)

আবার বছরের শেষেও এরকম১০০/২০০ টাকা+ স্বর্ণ থাকে ( ঐ টাকা দিয়ে রিকশাভাড়া বা শখের জিনিস/সাংসারিক জিনিস  কিনবে) তাহলে যাকাতের হুকুম কী হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

 عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»

হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে।(সুনানে ইবনে মাজা-১৭৯২)

عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ عَلَيْهِ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ» 

হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত নবী কারীম সাঃ বলেনঃ- বৎসরের মধ্যখানে অর্জিত সম্পদে জাকাত আসবেনা যতক্ষণ না মালিকের পূর্ণ সম্পত্তির একবৎসর পূর্ণ হবে।(জামে তিরমিযি-৬৩১)

শরীয়তের বিধান হল  যাবতীয় খরচ বাদে বছরান্তে হাতে যত টাকা থাকবে, তত টাকার উপরই যাকাত আদায় করতে হবে। বছরের শুরুতে বা মাঝে বেশি টাকা থাকলেও যদি যদি বছর শেষে কম থাকে,উদাহরণ স্বরুপ বছরের শুরুতে/মাঝে ১০ লাখ টাকা থাকলে বছর শেষে এক লাখ টাকা থাকে, তাহলে সেই এক লাখের উপরই যাকাত দিতে হবে তথা আড়াই হাজার টাকা আদায় করে দিতে হবে।   

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে ওই টাকা যদি তার দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয়, সেক্ষেত্রে তার ওপর যাকাত ফরজ হবে।

(০২)
দৈনন্দিন আবশ্যকীয়/প্রকৃত প্রয়োজন এমন একটি প্রয়োজনকে বুঝায় যা জীবন এবং মর্যাদার সাথে সম্পর্কিত, অর্থাৎ যদি এটি পূরণ না করা হয় তবে জীবন বা সম্মানের ক্ষতির ভয় থাকে, যেমন: খাবার, পানীয়, পরিধানের পোশাক, থাকার জন্য একটি ঘর, শিল্প এবং জ্ঞান পেশার মানুষ বাস্তব প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়.

এমন দৈনন্দিন আবশ্যকীয়/প্রকৃত প্রয়োজন থেকে অতিরিক্ত সম্পদ যদি নেসাব পরিমান সম্পদে পৌছে,এবং এক বছর অতিবাহিত হয়,সেক্ষেত্রে তার উপর যাকাত ফরজ হবে। 

এক্ষেত্রে দৈনন্দিন আবশ্যকীয় প্রয়োজন ধরতে হবে,সারা বছরেরটা নয়।

বিস্তারিত জানুনঃ- 

★প্রশ্নের বিবরন মতে সেই ৪০-৫০ টাকা আপনার দৈনন্দিন আবশ্যকীয় প্রয়োজন অতিরিক্ত। 

(০৩)
এক্ষেত্রে ওই রিকশা ভাড়া যদি তার জন্য আবশ্যকীয় খরচ হয়, সেক্ষেত্রে তার উপর যাকাত ফরজ হবে না।

কিন্তু শখের জিনিস যেটা প্রশ্নে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে এটি দৈনন্দিন আবশ্যকীয়  প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...