স্বপ্ন টা প্রাই ৪মাস আগে দেখছিলাম। সব মিলিয়ে অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে ৩টা স্বপ্ন দেখছি।
১ম টা, আমি দেখলাম আমাদের বাসার ছাদে সবজি চাষের জন্য প্লাস্টিকের ক্যারেট যে থাকে ওইগুলোর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সবজি উঠতেছে আবার আগের মতো মাটির মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। এইটা ক্রমাগত হচ্ছিলো। তারপর আমি একটা অফিসে চাকরির জন্য গেলাম, স্বপ্নের মাঝে অনুভব হচ্ছিলো ওইটা দাজ্জালের অফিস। আমার যিনি ইন্টারভিউ নিবেন উনি আমার কাছে খুবই বাজে প্রস্তাব রাখেন চাকরি দেয়ার বদলে, উনার সাথে একজন ছিল। আমার সামনেই উনি উনার সাথে সমকামী আচরণ করেন। আমি কিছু না বলে উঠে চলে আসি। এরপরে দেখলাম আমার ভাই, ছোট ভাই, ওর বয়স এখন ১৪ কিন্তু স্বপ্নে ও একজন প্রাপ্তবয়স্ক যুবক ছিল। ওর সাথে ২জন লোক কথা বলতেছিলো। এদের মাঝে একজন অনেক ভালো ভালো বাণী ছাড়তেছিল। আমার ভাই ওরে ঠিকই চিনে ফেলছিল। আমার ভাই মনে মনে বলতেছিল, “তুমি যে কে আমি জানি না? আমি তো জানি!”
২য় স্বপ্ন,
আমরা সব ভাই বোন ছিলাম, মানে আত্মীয়-স্বজনদের মধ্যে যারা। কিন্তু আমাদের মা বাবা কেউ ছিল না। আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, আগে কোনোদিন দেখিনি। হুট করে বাড়ির মধ্যে অদ্ভুত কীসব জানোয়ারদের মতো ঢুকে গেছে, মানুষের মতো সব আছে তাদের কিন্তু মানুষ না। ওরা মাংস খায়। আমার হাতে ছোট একটা বাচ্চা ছিল ওরে নিয়া আমার সামনে ছিড়ে খেয়ে ফেলছে। আমরা সবাই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা ৩বোন, আমি, আমার চাচাতো এক বোন আর ফুফাতো এক বোন, চেষ্টা করতেছিলাম কীভাবে ওদের মারা যায়। আমরা ইলেকট্রিচিটি দিয়ে আগুন লাগিয়ে মারার চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হই। পরবর্তীতে আমি সবাইকে বলছিলাম মানুষ যেহেতু খায় আমি ওদের সামনে দিয়ে বের হই যাতে সবাই আমাকে তাড়া করে আর তোমরা অন্য রাস্তা দিয়ে নিরাপদ স্থানে চলে যাও। তারপর আমি বের হলাম হুট করে আমার মাঝে অদ্ভুত একটা শক্তি আসছিল। এর মাধ্যমে আমি হাওয়ায় ভাসতে পারতেছিলাম ওরা আমাকে তাড়া করতেছিল কিন্তু ধরতে পারতেছিল না। আমিও ওদের ভাসমান থেকেই মারতে চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না।
৩য় স্বপ্ন,
আমাদের বাড়িতে আমি আমার বড় ভাই আর এক ফুফাতো বোন ছিলেন, উনি আরেকজন। ও আমাকে কিছু লক্ষন বলতেছিলো যা দিয়ে আমি হিসাব মিলাচ্ছিলাম যাদুতে আক্রান্ত কিনা। ওরে কেউ খাওয়ার যাদু করছিল। এইসব বের করার মধ্যে হুট করে বাহির থেকে একটা শব্দ আসতেছিল।আমি বের হয়ে শব্দের উৎস অনুযায়ী পূর্বদিকে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম পূর্বদিক থেকে অনেক বড় একটা দল বের হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে।
আমি প্রায়শই সত্যি স্বপ্ন দেখি। তাই ভয়ে আছি!এখন আমার কি করা উচিত? এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?