আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (37 points)
প্রতি অফিসে বছরে ১০ দিন CL ছুটি নেওয়ার নিয়ম থাকলেও, কম্পানিগুলো ২ ঈদে ৬ টি CL ছুটি কেটে নেয়। য়ার ফলে সারা বছর ৩ থেকে ৪ টি  CL ছুটি কাটানো যায়। যা খুব সমস্যা। তাই সবাই অসুস্থ না হয়েও মেডিকেল ছুটি কাটায়। যা এক প্রকার প্রতারণা।
১ উক্ত পরিস্থিতিতে মেডিকেল ছুটি কাটানো কি জায়েজ?
২ উক্ত পরিস্থিতিতে মেডিকেল ছুটি কাটালে ঔই দিনের বেতনের টাকা কি হালাল হয়?
৩ এমন কোন হালাল উপায় আছে কি যার মাধ্যমে হালাল ভাবে বেশি ছুটি কাটানো সম্ভব?  যাতে ঔ দিনের টাকা হালাল হয়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
এমন পরিস্থিতিতে কেহ যদি অসুস্থ না হয়েও এভাবে মেডিকেল ছুটি কাটায়, তাহলে তা তার জন্য জায়েজ হবে না।

(০২)
মিথ্যা বলে ধোঁকা দিয়ে ছুটি নেওয়ার দরুন সেই ছুটির দিনগুলোর বেতন হালাল হবে না।

(০৩)
সত্যিকার অর্থেই যদি কেহ অসুস্থ হয়, সেক্ষেত্রে অসুস্থতার দিনগুলিতে সে যদি ছুটি নেয়,আর সেই প্রতিষ্ঠানে অসুস্থতা বশত ছুটি নিলে সেই ছুটির দিন গুলির বেতন দেয়ার নিয়ম থাকলে সেক্ষেত্রে সেই ছুটির দিনগুলির বেতন হালাল হবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...