আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
17 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিবাহের ক্ষেত্রে একপক্ষের হারাম টাকায়  গড়া অনেক সম্পদের সাথে  অন্যপক্ষের হালাল ইনকামের কম সম্পদ তুলনা করা কী কুফু অনুযায়ী ঠিক হবে?

নাকি হালাল সম্পদের সাথে তুলনা করতে হবে?
যেমন: পাত্রের বাবার হারাম ইনকাম অনেক ভালো বেতনের এবং তাদের অনেক সম্পদ রয়েছে এই হারাম টাকার। পাত্র দ্বীনদার।  অন্যদিকে পাত্রীর বাবা হালাল ইনকাম করেছে.. সম্পদ পাত্রদের তুলনায় কম। এখানে কুফু কীভাবে বিবেচনা করা হবে?

২) হালাল ইনকাম খেয়ে বড় হওয়া মেয়ে হারাম খেয়ে বড় হওয়া ছেলের সাথে বিবাহ কী ঠিক হবে? যদিও ছেলে দ্বীনদার?

1 Answer

0 votes
by (782,460 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মালে ও কু'ফু বা কাফা'আত গ্রহণযোগ্য। মাল বা সম্পদ বলতে স্বামী মহর এবং নফকার মালিক হওয়া বুঝাবে।এটা বিশুদ্ধ মতানুযানী গ্রহণযোগ্য। এমনকি যদি কেউ এ দুটির কোনোটির মালিক না থাকে বা যে কোনো একটির মালিক থাকে, তাহলে সে ঐ মহিলার কু'ফু হিসেবে গণ্য হবে না যে মহিলা একবারে নিঃস্ব।
একজন নিঃস্ব মহিলার বিপরীতে কোনো একজন পুরুষের উপরোক্ত দুটির মালিক হওয়া এজন্য জরুরী যে,মহর হচ্ছে বুজা তথা লজ্জাস্থানের বিপরীত, সুতরাং তা পরিশোধ করা নিতান্তই জরুরী। আর নফকার(খোরাকি) মাধ্যমে পারিবারিক জীবনের ভিত্তি ও স্থিতি নির্ণীত হয়ে থাকে।(উপরে বর্ণিত) মহর দ্বারা ঐ পরিমাণই উদ্দেশ্য যা উপস্থিত দিয়ে দেয়া হবে।
ইমাম আবু ইউসুফ রাহ থেকে বর্ণিত আছে যে,উনি স্বামীকে শুধুমাত্র নফকার উপর সামর্থবান হওয়াকেই যথেষ্ট মনে করেন।মহরের উপর সামর্থবান হওয়া উনার দৃষ্টিতে জরুরী নয়।কেননা মহরের মধ্যে অনেক সময় শীতিলতা প্রদর্শিত হয়ে থাকে।এবং অনেক সময় মানুষকে তার পিতার ধনদৌলতের ধরুণ ধনী মনে করা হয়ে থাকে।
(এ হল নিঃস্ব মহিলা আলোচনা-যে, তার সমান পুরুষ কে হতে পারবে)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/780

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম কথা হল, ধনসম্পদে সর্বক্ষেত্রে কু'ফু গ্রহণযোগ্য নয়। তাছাড়া মেয়ের বেলায় কু'ফু গ্রহণযোগ্য নয়।
একজন দাসী বা নিম্নস্তরের মহিলাও প্রথমশ্রেণীর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

হালাল ইনকাম খেয়ে বড় হওয়া মেয়ে হারাম খেয়ে বড় হওয়া ছেলের সাথে বিবাহ দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...