আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম।কোরআন খতম শুরু করার কতদিনের মধ্যে খতম শেষ করতে হবে?এর কি কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে?৪০ দিনের বেশি সময় হলে কি খতম শেষ না করে নতুন করে খতম দিতে হবে?কোরআন খতম শেষ করার বিষয়ে বিস্তারিত বললে উপকৃত হই!খতম শেষে আল্লাহর কাছে কোনোকিছু চাওয়ার বিষয়ে আদব কেমন হওয়া উচিত?কী বলে চাইবো?


সন্তানের জন্য অনেকদিন চেষ্টা করেও ফল পাচ্ছি না।এমন কোনো আমল আছে কী যা করলে আল্লাহ খুশি হয়ে সন্তান দান করবেন?কী কী আমল করা যায়?

1 Answer

0 votes
by (782,670 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমকে তিনদিনের কম সময়ে খতম করা মাকরুহে তানযিহি(অপছন্দনীয়)। এবং ৪০দিনে একবার কুরআন খতম করা মুস্তাহাব। কেউ কেউ বৎসরে একবার এবং কেউ কেউ বৎসরে দুইবার কুরআন খতম করাকে মুস্তাহাব মনে করেন। যদি কেউ বৎসরে একবার কুরআন খতম করে নেয়, তাহলে ধরে নেয়া হবে যে, সে কুরআনের হককে আদায় করে নিয়েছে। গ্রীষ্মকালিন সময়ে দিনের প্রথমাংশে কুরআন খতম করা মুস্তাহাব।এবং শীতকালে রাতের শেষাংশে কুরআন খতম করা মুস্তাহাব। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4361

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন তিলাওয়াত শুরু করার পর ৭ দিনের ভিতর বা ৪০ দিনের ভিতর কিংবা ৬মাসে অথবা বৎসরে একবার কুরআন খতম করে নিলেই হবে।কুরআনের হক আদায় হয়ে যাবে। সর্বোত্তম হল, প্রতি মাসে এক খতম করা। সুতরাং কুরআন তিলাওয়াত শুরু করার পর ৪০ দিনে খতম না হলে নতুন করে শুরু করার কোনো বাধ্যবাদকতা নেই বরং বৎসরের ভিতর একবার খতম করে নিলেই হবে।কুরআন খতম শেষ করার পর আল্লাহর কাছে কোনোকিছু চাওয়া যাবে। আল্লাহর কালামের বরকতে অবশ্যই কবুল হবে।

সন্তান লাভের জন্য তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে চাওয়াই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...