আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
83 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আমার দাদার ২ পক্ষের সন্তান আছে।১ম পক্ষের ২ জন ছেলে।২য় পক্ষের ৩মেয়ে ৪ ছেলে। ২টা জেলাতেই ওনার সম্পদ আছে।এবং ২ পক্ষের সন্তান ২ জেলাতে থাকে।

দাদার ২য় পক্ষের সন্তানদের মধ্যে বড় জন উনি দাদার টাকা দিয়ে ক্রয় করা সম্পদ নিজে নামে রেজিষ্ট্রি করেন( যে সম্পদ সম্প্রতি প্রায় ১ কোটি ৬০/৮০ লাখ টাকায় বিক্রি করেন তিনি)। আর উনি রাজনৈতি করেন।নির্বাচন করতেন দাদার সম্পদ বিক্রি করতেন।তাই দাদা আশংকা করেছিলেন সম্ভবত ওনার জন্য দাদার সব সম্পদ ঠিকঠাক থাকবে না।

দাদা ১ম পক্ষের ২ জনের নামে ওনারা যেই জেলাতে থাকেন ওখানের বেশির ভাগ জমি দিয়ে দেন।আর ২য় পক্ষের বড় জন( যার কারণে এমন সিদ্ধান্ত) কে ছাড়া অন্য ৩ জন ছেলের নামে বেশ কিছু জায়গা রেজিষ্ট্রি করে রেখে যান।ওনার মৃত্যুর আগে সবাই এই বিষয়ে জানতো না।পরবর্তীতে জেনে বড় ছেলে  উনি চেষ্টা করেছিলেন পরিবর্তন করার কিন্তু কাজ হয়নি।আগেই রেজিষ্ট্রি কমপ্লিট হয়ে যায়।

এগুলো ছাড়াও ওনারা নামে আরো বেশ কিছু সম্পদ এখনো আছে।যা এখনো ভাগ করা হয়নি।সমস্যা হচ্ছে ৩ জন মেয়ের নামে কিছুই দিয়ে যাননি।দাদার নামে যে সম্পদ আছে মেয়েরা শুধু ওখান থেকেই পাবে।

এই বিষয়টা সম্পর্কে একটু মতামত দিবেন প্লিজ।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

ব্যক্তি জীবিত এবং সুস্থ্য থাকা অবস্থায় তার মালিকানাধীন সম্পদ যাকে ইচ্ছে দান করতে পারে। যেখানে ইচ্ছে খরচ করতে পারে। এতে তার পূর্ণ অধিকার রয়েছে।

ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার অর্জিত সম্পদের একক মালিকানা তার হাতেই থাকে। তাতে যাচ্ছে তাই হস্তক্ষেপের অধিকার তার রয়েছে। এতে কেউ হক দাবী করার অধিকার রাখে না।
তার মালিক তার সন্তান বা অন্য কেউ নয়।
 হ্যা, মৃত্যুর পরের কথা ভিন্ন। তখন শরয়ী নীতিমালা অনুপাতে সম্পদ বন্টন করতে হয়।
সে সময় ওয়ারিশগন নীতি অনুসারে সম্পদের দাবী করতে পারবেন।
তবে জীবদ্দশায় কেহ সম্পদ দিয়ে গেলে সেটি হিবা তথা গিফট।

যদি কোনো ব্যাক্তি জীবিত অবস্থায় তার সম্পদ সন্তানদের দিয়ে যেতে চায়,সেক্ষেত্রে নিয়ম হলোঃ
প্রথমে নিজের বাকি জিবনের জন্য যাহা কিছু রাখতে চায়,ততটুকু সম্পদ রেখে দিবে,যাতে করে পরবর্তীতে মুখাপেক্ষী না হতে হয়।
অতঃপর স্ত্রী জীবিত থাকলে তাকে  সম্পদের আট ভাগের এক ভাগ দিবে।
অবশিষ্ট সম্পদ তার সন্তানদের মাঝে বরাবর করে বন্টন করে দিবে।
এই বরাবর করে বন্টন করা উত্তম।
যদি মিরাছের নিয়ম অনুযায়ী মেয়েকে ছেলের তুলনায় অর্ধেক দেয়,সেটিও জায়েজ আছে।

হাদীস শরীফে এসেছেঃ

  النُّعمَانِ بنِ بَشِيرٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ أبَاهُ أتَى بِهِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَماً كَانَ لِي، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا ؟» فَقَالَ: لاَ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: فَأَرْجِعهُ وَفي رِوَايةٍ: فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَفَعَلْتَ هذَا بِوَلَدِكَ كُلِّهِمْ ؟ قَالَ: لاَ، قَالَ: اِتَّقُوا الله وَاعْدِلُوا فِي أَوْلاَدِكُمْ فَرَجَعَ أَبِي، فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ . وفي روايةٍ : فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «يَا بَشيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا ؟» فَقَالَ: نَعَمْ، قَالَ: «أكُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هذَا ؟» قَالَ: لاَ، قَالَ: فَلاَ تُشْهِدْنِي إِذاً فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ وفي روايةٍ : «لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ» . وفي رواية : «أَشْهِدْ عَلَى هذَا غَيْرِي !» ثُمَّ قَالَ: «أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي البِرِّ سَواءً؟» قَالَ: بَلَى، قَالَ: «فَلا إِذاً» . متفق عليه 

 নু’মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাঁর পিতা তাঁকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে হাজির হয়ে বললেন, ‘আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি। [কিন্তু এর মা আপনাকে সাক্ষী রাখতে বলে।]’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ‘‘তোমার সব ছেলেকেই কি তুমি এরূপ দান করেছ?’’ তিনি বললেন, ‘না।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তাহলে তুমি তা ফেরৎ নাও।’’

অন্য এক বর্ণনায় আছে, ‘‘তোমার সব ছেলের সঙ্গেই এরূপ ব্যবহার দেখিয়েছ?’’ তিনি বললেন, ‘না।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা কর। সুতরাং আমার পিতা ফিরে এলেন এবং ঐ সাদকাহ [দান] ফিরিয়ে নিলেন।’’

আর এক বর্ণনায় আছে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘হে বাশীর! তোমার কি এ ছাড়া অন্য সন্তান আছে?’’ তিনি বললেন, ‘জী হ্যাঁ।’ [রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, ‘‘তাদের সকলকে কি এর মত দান দিয়েছ?’’ তিনি বললেন, ‘জী না।’ [রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, ‘‘তাহলে এ ব্যাপারে আমাকে সাক্ষী মেনো না। কারণ আমি অন্যায় কাজে সাক্ষ্য দেব না।’’

অন্য এক বর্ণনায় আছে, ‘‘আমাকে অন্যায় কাজে সাক্ষী মেনো না।’’

অন্য এক বর্ণনায় আছে, ‘‘এ ব্যাপারে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে সাক্ষী মানো।’’ অতঃপর তিনি বললেন, ‘‘তুমি কি এ কথায় খুশী হবে যে, তারা তোমার সেবায় সমান হোক?’’ বাশীর বললেন, ‘জী অবশ্যই।’ তিনি বললেন, ‘‘তাহলে এরূপ করো না।’’ 
(সহীহুল বুখারী ২৫৮৬, ২৫৮৭, ২৬৫০, মুসলিম ১৬২৩, তিরমিযী ১৩৬৭, নাসায়ী ৩৬৭২-৩৬৮৫, আবূ দাউদ ৩৫৪২, ইবনু মাজাহ ২৩৭৫, ২৩৭৬, আহমাদ ১৭৮৯০, ১৭৯০২, ১৭৯১১, ১৭৯৪৩, মুওয়াত্তা মালিক ১৪৭৩)

অন্য বর্ণনায় এসেছে হযরত নোমান ইবনে বশীর (রাযি.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমরা (সম্পদ বণ্টনের ক্ষেত্রে) তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো।’
(সহীহ বুখারী : ১/৩৫২; সুনানে আবুদাউদ : ৩৫৪৪)

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে মেয়েদেরকে বঞ্চিত করে তাদের প্রতি অন্যায় করা হয়েছে।

এক্ষেত্রে তাদের যে প্রাপ্য অধিকার একজন ছেলে সমান দুইজন মেয়ে।

সে পরিমাণ হিসেব করে তাদের যে পরিমাণ সম্পদ পাওয়ার অধিকার রয়েছে, সে পরিমাণ সম্পদ তাদেরকে বুঝিয়ে দিতে হবে।

★উল্লেখ্য যে এক্ষেত্রে মাইয়্যিত যেহেতু জীবদ্দশায় সম্পদ বন্টন করেছে, তাই নিয়ম অনুসারে ছেলেরা যে পরিমাণ সম্পদ পেয়েছে, মেয়েরাও সমান ভাবে সে পরিমাণ সম্পদ পাওয়ার হক রাখে।

সুতরাং এক্ষেত্রে কন্যা দেরকেউ যদি ছেলেদের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তাহলে মুস্তাহাব পদ্ধতির উপর আমল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
  ছেলেদের কে প্রদত্ত সম্পদের পরিমাণও সমান না।
অবশিষ্ট সম্পদ মিরাসের হুকুমে বন্টন করা পরেও কি দাদা গুনাহগার হবেন?
by (770,460 points)
কথাটি অস্পষ্ট মনে হচ্ছে। 

স্পষ্ট করলে ভালো হতো।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...