আসসালামু আলাইকুম উস্তাদ।
দীর্ঘ ৫ মাস বিয়ে নিয়ে কথাবার্তা বলার পর ছেলের পরিবার আমাদের বাসায় আসবেন ইনশাআল্লাহ। রোজার ঈদের পর থেকে যেই স্বপ্ন গুলো দেখেছি তার ব্যাখ্যা গুলো কেমন যদি জানাতেন
রোজার ঈদে চাঁদ রাতের দিন রাত ২ টায় IOM উস্তাযা আপুদের সাথে মোনাজাত করে,নফল নামাজ পড়ে ঘুমিয়ে যাই রাত তখন ২ টারও বেশি।সেদিন রাতে এই স্বপ্ন রা দেখি যে
৫। পাত্র আমাদের বাসায় এসেছে,ছোট ভাইয়ার সাথে দেখা করছে,তো নাস্তা পরিবেশন এর জন্য একটা বাটিতে খেজুর নেয়া হচ্ছিলো( অল্প খেজুর ছিলো) তার পর এটা দেখে আমি আরও একটা সাদা প্যাকেট খুলে অন্য নাস্তা নিতে যাবো আর ওটায় দেখি একদম আজওয়া খেজুর এর থোকা,পরে বাটিতে আজওয়া খেজুর নিচ্ছিলাম দেয়ার জন্য।
১২০০ বার দোয়া টা পড়লাম(ইয়া বাদিয়াল আজাইবি বিল খইরি ইয়া বাদিউ' (یا بَدِیْعَ الْعَجَائِبِ بِالْخَيْرِ يَا بَدِیْعُ)
,১৬০০ বার দূরদ পড়া সম্পূর্ণ করে রাতে ঘুমিয়ে যাই।
৬। পাত্র আমাদের বাড়িতে এসে একটা রুমে একটা কম্বল জড়িয়ে অব্থান করছিলেন, ঠিক আমার পাশের রুমটাতে,কোনো কথা বলেননি,সবাই হয়তো কিছু জিগ্যেস করছিলো কিন্তু কোনো কথা বলছিলেন না। শুনেই যাচ্ছিলেন.....
৭. ছেলে আমাকে কানের কাছে এসে জিগ্যেস করছে ইয়া আল বাসিত এর অর্থ জানা আছে?! ( ৯৯ নাম এর একটা)- উত্তর দিলাম প্রসস্থ/প্রশস্তকারী
শুক্রবার, ১১ টার দিকে দিনের বেলা
সালাতুদ দোহা পড়ে, সূরা ইয়াসিন পড়লাম।
সূরা মারিয়াম এর ২৪-২৮ নাম্বার আয়াত গুলো অনেকে বার পড়লাম।দোয়া করলাম আল্লাহর
৯৯ টা নাম নিয়ে হালাল রিজিক এর,অনেকক্ষণ তখন ১২ টা বেজে গিয়েছে।
৮. ঘুম আসলো,ঘুমিয়ে যাই এবং স্বপ্নে দেখি যে
"ছেলের মা আমার রোমে,আমার খাটে, আমাকে ফরজে আইন এমন টাইপ প্রশ্ন করছেন, তো আমি আমার IOM এর একটা বই পড়ে শুনাচ্ছি, দোয়া গুলো পড়ছি আর দেখাচ্ছি যে খুব বেশি পাড়ি না,এই বইটা পড়ি, সাথে অন্য রোমে আর একজন বোরখা পড়া মহিলা আমাকে কেইক কেটে খেতে দিচ্ছে খেতে, যার সাথে হিজাব করা ৭/৮ বছরের একটা মেয়ে বাবুও ছিলো।
৯। ছেলের মা এবং সাথে আরোও দুই- একজন বোরখা পড়া মহিলা আমাদের বাসায় আমাকে দেখতে এসেছে,ভাবছি মুসাফা করবো কিনা এটা নিয়ে দ্বিধায় ছিলাম,পরে মোসাফার দোয়া পড়ে মুসাফা করলাম,বেশ খুশি হয়েছেন,জড়িয়ে ধরে আদর করে দিলেন এবং সাথে বাকিরাও মুসাফা করার জন্য আগ্রহ দেখাচ্ছিলো।এর মধ্যেই ছেলের মা এবং আমি সাথে আরও কয়েকজন একটা জমির চারপাশের পার দিয়ে হাটছি একপাড় থেকে অরেক পাড়ে যাবো,তখন জমিতে ছিলো অনেক পানি আমরা পানি দিয়েই পার হতে গিয়েছি এবং অপর পারে সবার আগে ছেলের মা পৌঁছে আমাকে হাসি মুখে পানি থেকে ডা্ঙায় হাত বাড়িয়ে তুলছেন,খুবই হাসি- খুশি যে সবাই পার হয়ে ডাঙায় পৌঁছে গিয়েছি এবং আমারা খেয়াল করলাম পানি থেকে অপর পাড়ে(ঐ পাড়েই আমাদের বাড়ি) পৌঁছানের পর আমাদের জামা কাপড় সবই শুকনো অবস্থায় ছিলো।