আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
113 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম। আমি অনার্স ২য় বর্ষে পড়াশোনা করছি।আমার বিয়ে হয় ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর গোপনে বিয়ে করি।হারামভাবে কথা বলা তো জিনা তাই সেটাকে হালাল করার জন্য গোপনে বিয়ে করা জয় শুধু কালিমা পড়ে।কোনো কোর্ট ম্যারেজ হয়নি। কারণ তার কথা ছিলো ৩ মাস ঘরে নিবে তো তখন কোর্ট ম্যারেজ করবে একেবারে কিন্তু সে আমাকে দিনের পর দিন তারিখ দিতো এই দিন ঐদিন ঘরে নিবে এভাবে প্রায় দেড় বছর পার হয় বিয়ের কিন্তু এখনো ঘরে নেয় নি।এখন আমি গতকাল জানতে পারি সে আরেকটা বিয়ে করেছে আমাকে না জানিয়ে আমার বিয়ের ৭ মাস পর আরেকটা বিয়ে করেছে কিন্তু সেটা আমি তাদের বিয়ের ১ বছর পর জানতে পারি।এবং আমার বর্তমান স্বামী অনেক মেয়েদের সাথে কথা বলা প্রেম করার অভ্যাস আছে।সে আরো নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে কথা বলতো।সেটা আমি প্রায় ধরে ফেলতাম কিন্তু এখন তো সে বিয়ে করেছে একেবারে।আমি অনেক সহ্য করেছি কিন্তু মনে হচ্ছে তার সাথে আমি থাকতে পারব না।এমন চরিত্রহীনের সংসার কিভাবে আমি থাকব? তার বয়স আমার থেকে ১৪/১৫ বছর বেশি।এবং তার কিডনীর সমস্যা এবং সে বাবা হতে পারবে না এটা ডাক্তার বলেছে ভবিষ্যতের খবর আল্লাহ ভালো জানেন।এখন আমি তার সাথে মোটেও সংসার করতে চাই না।তার এতো সমস্যা আমি মেনে সংসার করার জন্য বিয়ে করি কিন্তু সে আমাকে ঠকালো কিন্তু এখন আমার মন বলে উনার সংসারে গেলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে।এবং উনার ইন্টারকোর্স এর পাওয়ার কম অনেকটা কম।সে কিভাবে দুই বউয়ের চাহিদা মেটাবে।তাই আমি চাচ্ছি চলে আসতে।তারা দুইজন সংসার করুক মাঝ থেকে আমি চলে আসতে চাই।তাকে অনেক বলি তালাক দেওয়ার কথা সে তালাক দিবে না জীবন থাকতে এটা বলে।এখন আমার কি করনীয়? স্ত্রী কতৃক কি অন্য কোনো উপায় আছে বুবাহ বিচ্ছেদের। আমি একটু বাঁচতে চাই।আমার দম বন্ধ হয়ে আসছে।আমার স্বামী তার ২য় বউ নিয়ে আলাদা থাকে ৩ মাস যাবৎ। তাকে ৩ মাসের যা যা লাগবে সবই দিতো সব হক আদায় করে কিন্তু আমার হকের বেলায় সে শূণ্য। সে আমার আজ পর্যন্ত কোনো খরচ বা আমার ভরণপোষণের দায়িত্ব সে নেয় নি।এদিকে-ও সে ইনসাফ রাখেনি।ভবিষ্যতে কোন আশায় আমি তার সংসার  করব।আজও তারা একসাথে খাওয়া দাওয়া ঘুম কিন্তু এদিকে আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার পরিবারকে সব বলেছি।তারা বলছে সরে আসতে তাদের মাঝ থেকে।এখন আপানারা আমায় সহযোগীতা করুন।কুরআন হাদিসের আলোক আমাকে সমস্যার সমাধান দেওয়ার অনুরোধ করছি।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/25088/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
স্বামীর পক্ষ থেকে যে তালাক দেয়া হয় সেটাকে তালাক বলা হয়।

আর স্ত্রীর পক্ষ থেকে কাযী সাহেব বা উনার স্থলাভিষিক্ত কারো নিকট তালাক চাওয়ার ভিত্তিতে মালের বিনিময়ে যে বিবাহ বিচ্ছেদ করা হয়, তাকে খোলা বলে।
,
খোলা তালাক দ্বারা বায়েন তালাক পতিত হয়। 
যদি এক তালাকের উপর খোলা হয়ে থাকে,তাহলে এক তালাকে বায়েন পতিত হবে।
যদি কোনো সংখ্যা লেখা না থাকে, তাহলেও এক তালাকে বায়েন পতিত হবে।
,
যদি তিন তালাকের উপর খোলা করে থাকে, তাহলে তিন তালাক পতিত হবে।
,
খোলা হচ্ছে: কোন কিছুর বিনিময়ে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এক্ষেত্রে স্বামী সে বিনিময়টি গ্রহণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে; এ বিনিময়টি স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত মোহরানা হোক কিংবা এর চেয়ে বেশি সম্পদ হোক কিংবা এর চেয়ে কম হোক।

খোলা তালাক  সংক্রান্ত জানুনঃ

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি উভয় পরিবারের  মুরব্বিদের মাধ্যমে মিটিং করে সমাধানের চেষ্টা করবেন।

এতে সমাধান না মিললে আপনি আদালতের শরণাপন্ন হয়ে তালাক নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...