আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in সাওম (Fasting) by (18 points)
closed by

আসসালামু আলাইকুম।

আমরা জানি, অসুস্থতার কারণে রমাদানের রোজা রাখতে না পারলে পরে ক্বাযা আদায় করা যায়, অথবা স্থায়ী অসুস্থতার ক্ষেত্রে ফিদিয়ার মাধ্যমে কাফফারা আদায় করার সুযোগ রয়েছে।

আমি শুনেছি, রোজা না রাখার ক্ষেত্রে অসুস্থতার সিদ্ধান্ত একজন মুসলিম ডাক্তার দ্বারা নির্ধারিত হতে হবে-বিশেষ করে এমন ডাক্তার, যিনি নিজেও রোজা রাখেন এবং বিষয়টির গুরুত্ব বোঝেন।

এখন আমার প্রশ্ন হলো-
আমি এমন একটি দেশে বসবাস করি, যেখানে মুত্তাকী মুসলিম ডাক্তার পাওয়া অত্যন্ত কঠিন। এ অবস্থায় আমার করণীয় কী?
অমুসলিম বা সাধারণ চিকিৎসকের পরামর্শ কি গ্রহণযোগ্য হবে?

জাযাকুমুল্লাহু খাইরান।

closed

1 Answer

0 votes
by (814,710 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভবতী নারী যদি নিশ্চিতরূপে মনে করে বা তার অধিকাংশ ধারণা হয় যে, যদি রোযাকে চলমান রাখে তাহলে তার বা সন্তানের সুস্থতার অবনতি হবে কিংবা বিজ্ঞ ডাক্তার এ ব্যাপারে হুশিয়ারি প্রদান করে, তাহলে এমতাবস্থায় গর্ভবতী নারীর জন্য রোযা না রাখার বা রোযাকে ভঙ্গ করার অনুমতি থাকবে। পরবর্তীতে রোযাগুলিকে কাযা করতে হবে।
«وَعَوَارِضُ الصَّوْمِ الَّتِي قَدْ يُغْتَفَرْ ... لِلْمَرْءِ فِيهَا الْفِطْرُ تِسْعٌ تُسْتَطَرْ حَبَلٌ وَإِرْضَاعٌ وَإِكْرَاهُ سَفَرْ ... مَرَضٌ جِهَادٌ جُوعُهُ عَطَشٌ كِبَرْ» - «حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي» 2/ 421)
নয়টি কারণে রোযা না রাখার অুনমোদন রয়েছে, গর্ভ,দুগ্ধপান,জোড়জবরদস্তী,সফর,অসুস্থতা,জিহাদ, অনাহার,পিপাসা,বৃদ্ধ( রদ্দুল মুহাতর-২/৪২১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2558

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোযা না রাখার ক্ষেত্রে মুসলমান ডাক্তারের রেফারেন্স শর্ত নয়। বরং রোযাদারের ইয়াকিন বিশ্বাস এবং অধিকাংশ ধারণাই যথেষ্ট। যেহেতু নিজের ধারণাকে নিরপেক্ষ বিবেচনা করা পরিপূর্ণ নিরাপদ নয়, তাই এক্ষেত্রে এই বিষয়ে বিশেষজ্ঞ কারো পরামর্শ নেয়ার কথা ফুকাহায়ে কেরাম বলে থাকেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...