আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (37 points)
আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে না করেন এবং শুধু আমারই থাকেন।
আমি জানি আল্লাহ তাঁর সব বান্দাকে ভালোবাসেন। এখন সমাজে অনেক অসহায় নারী, বিধবা বা স্বামীহীন নারী আছেন তাদের জন্যও তো আল্লাহ ভালো চান। যদি আমার স্বামীর সামর্থ্য থাকে এবং তিনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, তাহলে কি আল্লাহ চাইবেন না যে অন্য কোনো নারীও উপকৃত হোক?এই অবস্থায় কি আমার এই দোয়া যেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে না করেন আল্লাহ কবুল করবেন?

একজন হুজুর আমাকে বলেছেন,দ্বিতীয় বিয়ে যেন না করে এমন দোয়া করা জায়েয হলেও, আপনি কি চান না আপনার কারণে অন্য কোনো নারীরও উপকার হোক?

আমি অবশ্যই চাই অন্য নারীরাও ভালো থাকুক। কিন্তু আমার স্বামীর সঙ্গে অন্য কোনো নারীকে মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টের।

তাহলে
১. আমার এই দোয়া কি আল্লাহর বিধান অপছন্দ করা বা অস্বীকার করার মতো (কুফরি) হবে?
২. যদি আমি বলি, হে আল্লাহ, আমাকে এমন পরীক্ষা দিও না; আমার জন্য দ্বীনকে সহজ করে দাও তাহলে কি এর মানে আমি আল্লাহকে পরীক্ষা নিতে নিষেধ করছি?
৩. একদিকে আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে তাঁর প্রিয় বান্দা বানান, আর অন্যদিকে আমি কঠিন পরীক্ষা না দেওয়ার জন্য দোয়া করি এই দুটো কি একসাথেআমি যদি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ, আমাকে এমন কঠিন পরীক্ষা দিয়ো না, বিশেষ করে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের মতো কোনো পরীক্ষা নয় তাহলে কি এর মানে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আমি কি এতে আল্লাহকে পরীক্ষা নিতে নিষেধ করছি? আমাকে দয়া করে ভালভাবে বুঝিয়ে বলুন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

 হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,

عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم أنه قال: «لا يزال يستجاب للعبد، ما لم يدع بإثم أو قطيعة رحم، ما لم يستعجل» قيل: يا رسول الله ما الاستعجال؟ قال: يقول: «قد دعوت وقد دعوت، فلم أر يستجيب لي، فيستحسر عند ذلك ويدع الدعاء»

রাসূলুল্লাহ সাঃ বলেন, প্রত্যেক বান্দার দু'আ ইস্তে'যাল না করার শর্তে ততক্ষণ পর্যন্ত কবুল হয়ে থাকে,যতক্ষণ না সে কোনো গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক-কে বিচ্ছিন্ন করার দু'আ করে থাকে। সাহাবায়ে কেরাম রাযি জিজ্ঞাসা করলেন।ইয়া রাসুলাল্লাহ! ইস্তে'যাল অর্থ কি? রাসূলুল্লাহ সাঃ বললেন, ইস্তে'যাল অর্থ হল, বান্দা কর্তৃক এমন কথা উচ্ছারিত হওয়া বা বলা যে, আমি তো দু'আ করতেই থাকলাম,করতেই থাকলাম, অথচ আমার দু'আ কবুল হয়েছে,তা তো কখনো দেখিনি। সুতরাং তখনই সে আফসোস করতে থাকে এবং দু'আ কে ছেড়ে দেয়।(ফালাফল হিসেবে তার দু'আ আর কবুল হয় না) (সহীহ মুসলিম-২৭৩৫,মিশকাতুল মাসাবিহ২২২৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/987


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! 

(১) যেহেতু আপনি আল্লাহর বিধানকে অপছন্দ করছেন না বা অস্বীকার করছেন না , তাই এমন দুআ বা মনের চাওয়া কুফরি হবে না। বরং পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, ভেবে শুরু থেকেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। সুতরাং স্বামীর দ্বিতীয় বিয়ে না করার দুআ করা যাবে। এতে কোনো সমস্যা হবে না। 

(২) যদি আমি বলি, হে আল্লাহ, আমাকে এমন পরীক্ষা দিও না; আমার জন্য দ্বীনকে সহজ করে দাও তাহলে এর মানে আল্লাহকে পরীক্ষা নিতে নিষেধ করা হচ্চে না। বরং নিজের অপারগতা প্রকাশ করা হচ্ছে।

(৩) স্বামীর দ্বিতীয় বিয়ের মতো কোনো পরীক্ষা না চাওয়া দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হতে না চাওয়া বুঝাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...