প্রশ্নটি আমার স্বামী করেছিলো কিন্তুু সে আমার হয়ে প্রশ্ন গুছিয়ে বলতে পারেনি তাই হুজুর দয়া করে যদি উত্তর দিতেন।আমরা দেশের বাইরে থাকি তাই এখানে কারো কাছে গিয়ে কিছু জানার উপায় নায়।
স্ত্রীকে অধিকার দেওয়া যায় সে সম্পর্কে আমরা স্বামী স্ত্রী কেউ জানতাম না।জানার পর বিয়ের আকদের ভিডিও যখন টেনে দেখি আমার যখন সাইন করি তখন ১৮ নং কলাম খালি ছিলো,,,পরে কাজী শর্তভিত্তিক সেটা পূরণ করেছে,আমরা পরে দেখি।কিন্তুু স্বামী অধিকার দিবেনা আমিও নিতে চায় না।
প্রশ্ন১:একদিন সন্ধায় ইগো,জিদ এবং রাগ থেকে স্বামীকে উদ্দেশ্য করে ১ তালাক, ২ তালাক,৩ তালাক বলেছিলাম। কিন্তুু আমার উপর কোন নিয়ত বা উদ্দেশ্য করে নয়।আমি স্বামীকে দিয়েছি। এইসব মাসালা জানতাম না তাই যদি যদি আমাকে কেউ কেটে ও ফেলে আমি কখনো এইসব বলতাম না।
স্ত্রী যেহেতু স্বামীকে তালাক দিতে পারেনা তাই একেএে কি তালাক হবে?
প্রশ্ন ২)ওই একইদিন রাতে স্বামী সহবাস করতে চাইলে আমি স্বামীকে বাধা দিতে দিতে বলি"" আমি তোমার জন্য হারাম হয়ে গেছি/আমি তোমার জন্য হারাম(এখানে ইগো বা জিদ থেকে বলছি আমি নতুন কোন তালাকের নিয়ত বা উদ্দেশ্য করে নয়,,,আমি জানতাম ও না এইসব কেনায়া বাক্য)।যেহেতু আমার স্বামী আমাকে কোন অধিকার দেয়নি এবং কাজী যে শর্ত দিয়েছে তা পাওয়া যায়নি তাই একেএে কি কোন কাযাআন বা দিয়ানাতান কোন প্রকার তালাক হবে।সংসার বৈধ আছে?
৩)যেহেতু আমি তোমার জন্য হারাম এই কথাটা কেনায়া,, আর এখানে কোন লক্ষ বা উদ্দেশ্য বা নিয়ত নেই তাই এটাতে কি তালাক হয় বা হবে?এই ঘটনাগুলোর আগে তালাকের অধিকার সম্পর্কে আমরা কিছুই জানতাম না,আমি জানতাম তালাক হয় কোর্টের মাধ্যমে,,আর কেনায়া বাক্য বলতে কিছু আছে আমরা সেটাও জানতাম না।
৪)যেহেতু স্বামী কোন অধিকার দেয়নি আর কাজীর শর্ত ও পাওয়া না যায় সেকেএে কি স্ত্রী তালাক নিলে কখনো কোন কাযাআন বা দিয়ানাতান তালাক হবে?