আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
136 views
in সাওম (Fasting) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।

গর্ভাবস্থার ৫ম মাস। এসময় রোজা রাখা অন্যসময় থেকে ঝুঁকিহীন বলে জানতাম। কিন্তু পাঁচটা রোজা যেতে না যেতেই আমি ভীষণ দূর্বল হয়ে পড়েছি। আমার আগে থেকেই low blood pressure ছিলো, যেটার কারণে এমনিতেই কিছুটা দূর্বল থাকি। যদিও এবার রমাদানে আরো বেশি দূর্বল হয়েছি। সুতরাং দূর্বলতার অযুহাত দিয়ে রোজা ছাড়া আমার জন্য না।

চিন্তার বিষয় হলো বাচ্চার নাড়াচড়া কমে গিয়েছে। মাঝখানের একদিন সিয়াম পালনরত অবস্থায় কোনো নড়াচড়াই ছিলো না। ডাক্তারকে জানানোর পর তিনি রোজা ছেড়ে দিতে বলেছেন।  রোজা ছাড়তে অপরাধবোধ হচ্ছে। আমার এখন কি করণীয়?
by
আপু ৫ মাস এ তো আসলে বাচ্চারা এতো বেশি নড়া চড়া ও করে না. আমি অভিজ্ঞতা থেকে বলি ৮ মাস এ ও ৩০ টার মধ্যে ২৮ টা রাখতে পেরেছিলাম. আলহামদুলিল্লাহ. আমার ও আপনার মতো খুব দুর্বল লাগতো,আমি ইফতারি আর সেহেরি টা খুব ভালো করে করার চেষ্টা করতাম. কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চার কোনো সমস্যা হয় নি আলহামদুলিল্লাহ. এটা just বোন এর মতো অভিজ্ঞতার খাতির এ বললাম. ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দিবেন.

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভবতী নারী যদি নিশ্চিতরূপে মনে করে বা তার অধিকাংশ ধারণা হয় যে, যদি রোযাকে চলমান রাখে তাহলে তার বা সন্তানের সুস্থতার অবনতি হবে কিংবা বিজ্ঞ ডাক্তার এ ব্যাপারে হুশিয়ারি প্রদান করে, তাহলে এমতাবস্থায় গর্ভবতী নারীর জন্য রোযা না রাখার বা রোযাকে ভঙ্গ করার অনুমতি থাকবে। পরবর্তীতে রোযাগুলিকে কাযা করতে হবে।
«وَعَوَارِضُ الصَّوْمِ الَّتِي قَدْ يُغْتَفَرْ ... لِلْمَرْءِ فِيهَا الْفِطْرُ تِسْعٌ تُسْتَطَرْ حَبَلٌ وَإِرْضَاعٌ وَإِكْرَاهُ سَفَرْ ... مَرَضٌ جِهَادٌ جُوعُهُ عَطَشٌ كِبَرْ» - «حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي» 2/ 421)
নয়টি কারণে রোযা না রাখার অুনমোদন রয়েছে, গর্ভ,দুগ্ধপান,জোড়জবরদস্তী,সফর,অসুস্থতা,জিহাদ, অনাহার,পিপাসা,বৃদ্ধ( রদ্দুল মুহাতর-২/৪২১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2558

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি অত্যাবশ্যকীয়রূপে রোযাকে পরিত্যাগ করবেন, যেহেতু বাচ্চার নড়াচড়া কমে গেছে, এবং ডাক্তারও আপনাকে রোযা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে। পরবর্তীতে যে কোনো সময় কাযা করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...