আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
14 views
ago in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।

ইসালে সওয়াব নিয়ে জিজ্ঞাসা ছিলো।
১. আমাদের মসজিদের হুজুর নামাজ শেষে যখন দুয়া কিরকেন, তখন এভাবে বলছিলেন যে, আমাদের সমপরিমাণ সওয়াব ইসালে সওয়াব হিসেবে সমস্ত নবী রসুল সহ সব মৃত ব্যাক্তির করবে যেন আল্লাহ পৌছে দেন। এরপর থেকে আমিও তালিম শেষে এভাবে দুয়া করি।

একটা লেকচারে দেখলাম, নবীদের জন্য ইসালে সওয়াব পাঠানো নাকি বিদাত। আসলেই কি তাই?

২. ইসালে সওয়াব পাঠানোর জন্য কিভাবে দু'আ করতে হয় যদি বলে দিতেন

৩. কোন কোন আমলের ইসালে সওয়াব পাঠানো যায়? সুন্নাত ইবাদাতের সওয়াব কি ইসালে হিসেবে পাঠানো যায়?
৪. কি পরিমাণ পাঠানো যায়? সবটুকু নাকি অন্য কোনো ভাবে?

1 Answer

0 votes
ago by (773,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃত ব্যক্তির জন্য দু'আ করতে পারেন। কুরআনে কারীম তেলাওয়াত করে তাদের নামে বখশিয়ে দিতে পারেন। হ্যা দু'আ নিয়তে আরো অনেক কিছুই করতে পারেন। তন্মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাদের নামে সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ-মাদরাসা নির্মাণ করে দেয়া।এবং তাদের নামে রাস্তাঘাট ও চিকিৎসা কেন্দ্র নির্মাণ সহ যাবতীয় সমাজসেবা মূলক কাজ করা। অর্থাৎ সর্ব প্রকার ভালো কাজ করে তাদের নামে সওয়াব বখশিয়ে দেয়া।তবে টাকার বিনিময়ে খতমে কোরাআন বা অন্য কোরো খতম করিয়ে ঈসালে সওয়াব করানো জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1044


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নবীদের জন্য ঈসালে সওয়াব পাঠানো বিদ'আত হবে না।

(২)ইসালে সওয়াব পাঠানোর জন্য দু'আর বিশেষ কোনো পদ্ধতি নেই। যেকোনোভাবেই ঈসালে সওয়াব প্রেরণ করা যাবে। 

(৩)সাধারণত নফল আমলের ইসালে সওয়াব পাঠানো যায়। এমনকি ফরয ওয়াজিব এবং সুন্নত আমলেরও ইসালে সওয়াব করা যায়।  

(৪) যতটুকু আমল করবেন,তার সবটুকুই পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার সওয়াবে কোনো কমতি হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...