আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (2 points)
السلام عليكم ورحمة الله وبركته

আমার বিয়ে হয় ২৪ সালের অক্টোবর মাসে। তখন আমাকে ৪ ভড়ির কাছাকাছি স্বর্ণ দেওয়া হয়। তো, ২৫ সালের অক্টোবর মাসে এই স্বর্ণের ১ বছর পূর্ণ হয়। আর এই মোট সময়ে আমার কাছে নগদ কিছু টাকা থাকতোই, এখনো আছে।

এখন আমার প্রশ্ন হলো,

১/রমযান মাসেই সচরাচর সবাই যাকাত দেয়, এর কারণ কি বেশি সওয়াবের আশায়?

২/আমিও যদি এই রমযানে যাকাত দিতে চাই তাহলে ২২ ক্যারেট ধরে মোট কত যাকাত দিব? আমার কাছে আপাতত ক্যাশ ২০০০০৳ আছে।
আমি হিসাব করেছিলাম ২৫০০০৳ এর মতো আমার যাকাত আসে আমার হিসাব কী ঠিকাছে?

৩/যদি এই রমযানে যাকাত দিই তাহলে কী বর্তমানের বাজারদর ধরে যাকাত হিসাব করবো নাকি অক্টোবর ২৫ এ যত মূল্য ছিলো সেই হিসাবে?

৪/আমার শ্বশুর বাসায় গরিব/আত্মীয়-স্বজনদের ইফতার দেওয়া হয়, আমি এই যাকাতের অর্থ কী এই কাজে ব্যবহার করতে পারবো?

৫/যদি ক্যাশ টাকা কর্যে হাসানা দিয়ে রাখি তাহলেও কী স্বর্ণের উপর যাকাত আসবে?

৬/কিছু টাকা ক্যাশও আছে কিছু টাকা ঋণও আছে এক্ষেত্রে যাকাত আসবে কী?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ৪ ভড়ি স্বর্ণের সাথে বৎসরের শুরু এবং শেষে আপনার নিকট কিছু টাকা থাকতই তাই আপনার উপর যাকাত ফরয হবেই।
(১)রমযান মাসে সচরাচর বেশি সওয়াবের আশায়ই যাকাত দেয়া হয়ে থাকে।

(২) আপনার হিসাব ঠিকাছে। আজকের রেইট অনুযায়ী আপনার আপনার ডাকাত ২৫ হাজার আসবে।

(৩) যদি এই রমযানে যাকাত দেন, তাহলে বর্তমানের বাজারদর ধরে যাকাত হিসাব করবেন। ২যেইদিন যাকাত দিবেন, সেই দিনের হিসাব অনুযায়ী যাকাত দিতে হবে।

(৪)  গরিব আত্মীয়-স্বজনদের ইফতারে যাকাতের টাকা দিতে পারবেন।

(৫) যদি ক্যাশ টাকা কর্যে হাসানা দিয়ে রাখা হয়, তাহলেও স্বর্ণের উপর যাকাত আসবে।

(৬) কিছু টাকা ক্যাশও আছে কিছু টাকা ঋণও আছে এক্ষেত্রে ঋণ দেয়ার পর যত টাকা বাচবে, তত টাকার যাকাত আসবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...