আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (32 points)
আসসালামু আলাইকুম ,

আমি বিবাহিত , স্বামি সন্তান আছে। আমার পিতা পরকিয়াতে জরিত। আমার স্বামীর চোখে আমার পিতা অত্যন্ত সম্মানিত ব্যাক্তি। কিন্তু, আমার পিতার স্বভাব কতটা খারাপ, তা আমি জানি। আমার ভাইও আমার পিতাকে সাপোর্ট করে। আমি চাই না, আমার পিতার সাথে আমার স্বামীর বেশি মেলামেশা হোক। আমি শুনতে পেয়েছি, আমার পিতার সাথের অনেক পুরুষই নিজেদের সংসার ভেংগে অন্য নারীকে বিয়ে করেছে হুঠ করেই। আমার মায়ের প্রবল ধারনা, আমার পিতাই তাদেরকে এরুপ ইনফ্লুয়েন্স করেছে। তাই আমি আমার স্বামীকে সত্য প্রকাশ করতে চাই, যেনো সে সাবধানতা অবলম্বন করতে পারে। এতে কি আমার গুনাহ প্রকাশ করার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: " أَنَّ رَجُلًا اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَآهُ قَالَ: ( بِئْسَ أَخُو العَشِيرَة ِ، وَبِئْسَ ابْنُ العَشِيرَةِ ) ، فَلَمَّا جَلَسَ تَطَلَّقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ وَانْبَسَطَ إِلَيْهِ ، فَلَمَّا انْطَلَقَ الرَّجُلُ ، قَالَتْ لَهُ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ ، حِينَ رَأَيْتَ الرَّجُلَ قُلْتَ لَهُ كَذَا وَكَذَا، ثُمَّ تَطَلَّقْتَ فِي وَجْهِهِ وَانْبَسَطْتَ إِلَيْهِ؟ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( يَا عَائِشَةُ، مَتَى عَهِدْتِنِي فَحَّاشًا، إِنَّ شَرَّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ القِيَامَةِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ شَرِّهِ)
একব্যক্তি রাসূলুল্লাহ সাঃ এর সাক্ষাতের অনুমতি প্রার্থনা করল,যখন রাসূলুল্লাহ সাঃ তাকে দেখলেন,তিনি বললেন,এই ব্যক্তি কবিলার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি।অতঃপর যখন ঐ ব্যক্তি বসল,রাসূলুল্লাহ সাঃ তার সাথে খুশীমনে আলোচনা করলেন।যখন ঐ ব্যক্তি চলে গেল,তখন হযরত আয়েশা রাযি বললেন,ইয়া রাসূলুল্লাহ সাঃ! আপনি যখন ঐ ব্যক্তিকে দেখেছিলেন,তখন এমন এমন(মন্দ) বলেছিলেন।কিন্তু সে সামনে আসার পর তার সাথে সুন্দর ও নরম ব্যবহার করলেন।তখন রাসূলুল্লাহ সাঃ বললেন,হে আয়েশা!তুমি কি কখনো আমাকে অশালীন বাক্যালাপ করতে দেখেছো।কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে খারাপ লোক হচ্ছে সেই ব্যক্তি যাকে তার ক্ষতির আশংকায়  লোকজন পরিত্যাগ করে থাকে।(সহীহ বোখারী-৬০৩২,সহীহ মুসলিম-২৫৯১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2114

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীকে বাবার সাথে না মিশতে সতর্ক করার জন্য বাবার বিষয় প্রকাশ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...