আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
১. আইইএলটিএস পরীক্ষায় স্পিকিংয়ে অনেক টপিক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেগুলো অনেকসময় রিয়েল লাইফের সাথে কানেক্টেড থাকে না, আবার অনেক সময় সঠিক উত্তর জানাও থাকেনা। এক্ষেত্রে টিচাররা বলেন গল্প বানিয়ে বলে দেয়ার জন্য। এই মিথ্যা বা বানিয়ে বলাতে কি কোনো সমস্যা আছে?

উল্লেখ্য, এখানে পরীক্ষার মূল বিষয় তথ্য কিংবা সত্যতা যাচাই নয়, বরং স্পিকিং এবিলিটি + কথাগুলো কত সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করা হচ্ছে এটা চেক করা হয়।
২. আইইএলটিএস পরীক্ষা দিয়ে প্রায় সকলেরই টার্গেট থাকে বিদেশে চলে যাওয়ার। এক্ষেত্রে আইইএলটিএস পড়ানো জায়েজ হবে কি না।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইমাম নববী রাহ বলেনঃ
ﻓﻜﻞ ﻣﻘﺼﻮﺩ ﻣﺤﻤﻮﺩ ﻳﻤﻜﻦ ﺗﺤﺼﻴﻠﻪ ﺑﻐﻴﺮ ﺍﻟﻜﺬﺏ ﻳﺤﺮﻡ ﺍﻟﻜﺬﺏ ﻓﻴﻪ، ﻭﺇﻥ ﻟﻢ ﻳﻤﻜﻦ ﺗﺤﺼﻴﻠﻪ ﺇﻻ ﺑﺎﻟﻜﺬﺏ ﺟﺎﺯ ﺍﻟﻜﺬﺏ، ﺛﻢ ﺇﻥ ﻛﺎﻥ ﺗﺤﺼﻴﻞ ﺫﻟﻚ ﺍﻟﻤﻘﺼﻮﺩ ﻣﺒﺎﺣﺎ ﻛﺎﻥ ﺍﻟﻜﺬﺏ ﻣﺒﺎﺣﺎ، ﻭﺇﻥ ﻛﺎﻥ ﻭﺍﺟﺒﺎ ﻛﺎﻥ ﺍﻟﻜﺬﺏ ﻭﺍﺟﺒﺎ
প্রত্যেক ঐ প্রশংসনীয় মাকসাদ(উদ্দেশ্য)যাতে মিথ্যা ব্যতীত পৌছা সম্ভব, সেখানে মিথ্যা বলা হারাম।কিন্তু যদি তাতে মিথ্যা ব্যতীত পৌছা সম্ভব না হয়,তাহলে সেথায় মিথ্যা বলা জায়েয। যদি উক্ত মাকসাদ অর্জন করা মুবাহ হয় তাহলে মিথ্যা বলে উক্ত মাকসাদ অর্জন করা মুবাহ।আর যদি মাকসাদ অর্জন করা ওয়াজিব হয় তাহলে মিথ্যা বলে তা অর্জন করা ওয়াজিব।(রিয়াযুস সালেহিন-২৫৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/644

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
IELTS পরীক্ষার মূল বিষয়বস্তু যেহেতু তথ্য কিংবা সত্যতা যাচাই নয়, বরং স্পিকিং এবিলিটি যাচাই করা, কথাগুলো কত সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করা হচ্ছে সেটা চেক করা, তাই রিয়েল লাইফের সাথে কানেক্টেড না থাকলেও গল্প বানিয়ে বলা যাবে।

(২) IELTS পড়ালেই যে বিদেশ পাঠানো হবে বিষয়টা কিন্তু এমন নয়, বরং পরবর্তী প্রসেস আরো কঠিন। তাছাড়া কাফির দেশে দাওয়াহর নিয়তে যাওয়াটাও সম্ভব।  তাই IELTS পড়ানো হারাম কাজে সহযোগিতা হবে না 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...