আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
140 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)

আসসালামু আলাইকুম (السلام عليكم) আমার যা যা বিষয়ে জানার ছিল—

১) চুল দুই পাশে কাট দিয়ে সামান্য ছোট করা, কিন্তু সামনে না কাটা—এমন কাটিং কি জায়েজ হবে?

২) ওজন বেশি হওয়ার কারণে সালাতে ঠিকভাবে রুকু করতে না পারা—কেউ যদি এমন অবস্থায় প্রায় ১ বছর বা তারও বেশি সময় ধরে সালাত আদায় করে, তাহলে এটা কি জায়েজ হবে? অজুহাত হিসেবে এটা গ্রহণযোগ্য হবে কি? নাকি পরে ওজন কমে গেলে আগের সালাতগুলো আবার রিপিট (পুনরায়) করতে হবে?
আর এ প্রসঙ্গে (الوابل الصيب من الكلم الطيب) বইয়ে Ibn al-Qayyim বলেন, সালাত আদায়কারীদের ৫টি স্তর আছে; ১ নম্বরে তিনি উল্লেখ করেন “Negligent / wrongs himself”—যার মধ্যে wuḍū’, সময়, সীমা এবং ṣalāh-এর pillars-এ نقص থাকে। এই অবস্থাটা কি ওই ক্যাটাগরির মধ্যে পড়বে?

৩) তারাবির সালাত কি ওয়াজিব? না পড়লে কি গোনাহ হবে?

৪) কেউ যদি চীনে থাকে, এবং ১০ কিমির মধ্যে কোনো মসজিদ না থাকে—তাহলে বাসায় কি শুধু ৮ রাকাত তারাবি পড়লে হবে?

৫) অমুসলিমদের মধ্যে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে বিয়ে করার নিয়ম আছে। আমাদের যেমন একটি সাধারণ নিয়ম—কাজী দিয়ে বিয়ে পড়ানো (ইসলামী নিয়ম)—তাদের তেমন কোনো কমন/একটা নিয়ম নেই। যেমন ধরেন, সুইজারল্যান্ডে বিয়ের নিয়ম এক রকম, জাপানে ম্যারেজের নিয়ম আরেক রকম। তাহলে আমরা মুসলিম হিসেবে কীভাবে বিচার করব যে কোনো নন-মুসলিম কাপল বিবাহিত কি না? অনেক নন-মুসলিম আবার একসাথে লিভ টুগেদারও করে। তারা নিজেদের “কাপল” বলে পরিচয় দেয়—সেটাকে আমরাও কি “কাপল” বলে স্বীকার/অ্যাকনলেজ করব?

৬) কনস্টান্টিনোপল বিজয়ী মুহাম্মদ আল-ফাতেহ কি উভকামী (bisexual) ছিলেন, নাকি ছিলেন না—এটা কতটুকু সত্য?

৭) মুঘলদের সময়ে, আওরঙ্গজেব আলমগীরের অধীনে যে “কনস্টিটিউশন” ছিল বা যে “ল’ এনফোর্সমেন্ট” ছিল—তা খুলাফায়ে রাশেদার সময়ের থেকে অনেক আলাদা ছিল। এ ধরনের গভর্ন্যান্স কি ১০০% জায়েজ?

৮) বেশি খেয়ে ভুঁড়ি/পেট বড় করা নাজায়েজ বলা হয়—কিন্তু বাংলাদেশের বড় একটা অংশের অনেক মুফতি, মাওলানা এবং মাদ্রাসার লোকজনকে দেখা যায় বেশ ভুঁড়িওয়ালা। তাহলে এটা কি শরিয়তসম্মত/জায়েজ বলে আপনারা মনে করেন?

৯) আপনারা সিগারেট খাওয়াকে (যতটুকু জানি) মাকরূহ মনে করেন—কিন্তু সিগারেট ও বিড়ি বিক্রি করা কি হালাল? আর যারা এগুলো বিক্রি করে, তাদের দোকানে চা খাওয়া কি হালাল?

১০) এ কথা বললে কি গোনাহ হবে যে—ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, তার জন্য কি ওখানকার মানুষেরও কোনোভাবে পাপ/দায় আছে? অথবা বাগদাদে তাতারদের গণহত্যার সময়—সে সময়ের বাগদাদের বাসিন্দা মুসলিমরাও কি কোনোভাবে দায়ী ছিল?

১১) low fade এবং mid fade হেয়ারকাট কি জায়েজ? (গুগলে এই শব্দগুলো সার্চ দিলে ছবিও পাওয়া যাবে)

সঠিক রেফারেন্স দিয়ে জানাবেন। আর একটু ডিটেইলসে উত্তর দিলে ভালো হবে। জাজাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/33566 নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
চুল রাখা সংক্রান্ত হাদীস শরীফে  তিন ধরণের বর্ণনা এসেছে। যথা-
ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল।
লিম্মা তথা গর্দান ও কানের লতির মাঝামাঝি বরাবর বড় রাখা।
জুম্মা তথা ঘাড় পর্যন্ত আলম্বিত চুল।


عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شَحْمَةِ أُذُنَيْهِ» (سنن ابى داود، رقم الحديث-4185)

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ এর চুল তাঁর দুই কানের লতি পর্যন্ত লম্বা ছিল।  {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৮৫}

عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوْقَ الْوَفْرَةِ، وَدُونَالْجُمَّةِ» (سنن ابى داود، رقم الحديث–
4187)

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ এর চুল ঘাড়ের উপর এবং কানের নীচ পর্যন্ত লম্বা ছিল। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৮৭}

عَنِ الْبَرَاءِ، قَالَ: «مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» زَادَ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ: «لَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ» (سنن ابى داود، رقم الحديث-4183)

হযরত বারা বিন আজেব রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কোন ব্যক্তিকে কান পর্যন্ত বাবরীধারী, লাল ইয়ামেনী চাদরের আবরণে রাসূল সাঃ থেকে অধিক সুন্দর দেখিনি। রাবী মুহাম্মদ রহঃ অতিরিক্ত বর্ণনা করে বলেন যে, তাঁর চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৮৩}

আলেমগণ তিন তরিকায় বাবরী রাখাকে সুন্নাত আর মাথার চুল ছোট করে রাখা বা মুণ্ডানোকে জায়েয বলেন। এছাড়া সামনে বা পেছনে লম্বা রাখা অথবা ডানপাশে বা বামপাশে ছোট-বড় করে রাখাকে জায়েয মনে করেন না। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, চুলের যে কাটিং ভিন্ন কোন জাতি সত্তার অনুকরণে হবে, তাই নাজায়েযের মধ্যে শামিল হবে। (মাহমুদিয়া – ২৭/৪৬০)

চুল রাখার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, তা হল, চুলের কাটিং যেন কোন ফাসিক বা কাফির তথা বিধর্মী কোন ব্যক্তি বা দলের সাথে সামাঞ্জস্যপূর্ণ না হয়। যদি কোন কাফের বা ফাসিকের সাথে সাদৃশ্য রেখে চুল রাখা হয় তাহলে তা জায়েজ হবে না।

যেমন কোন বিধর্মী খেলোয়ারের হেয়ার স্টাইল নকল করে তার মত চুলে স্টাইল করা ইত্যাদি।

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ القَزَعِ»، وَالْقَزَعُ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَيُتْرَكَ بَعْضُ شَعْرِهِ (سنن ابى داود، رقم الحديث-4193)

হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কুযা করতে নিষেধ করেছেন। “কুযা”  বলা হয়, বাচ্চার মাথার একাংশ কামিয়ে ফেলা, আরেকাংশের  চুল না কামানো। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৯৩}

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
সবদিক থেকে সমান চুল রাখাই শরীয়াহ সম্মত পন্থা,সামনে বড় রাখা ফাসেকদের অনুসরণ এর অন্তর্ভুক্ত,তাই ইসলামী স্কলারগন উপরোক্ত পদ্ধতিতে চুল কাটাকে নিষেধ করে থাকেন।

তাই সবদিকেই যেনো সমান থাকে,সতর্কতামূলক সেভাবে কাটার চেষ্টা করতে হবে।    

(২-১১)
হাদীস শরীফে এসেছেঃ- 
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "

 তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অতীব জরুরী ও সাধারণ মাস'আলা মাসাঈল আয়ত্বে না থাকার কারণে দৈনন্দিন জীবনে দ্বীন-ইসলাম পালন করতে, যে সমস্ত দ্বীনি ভাই-বোন থমকে দাড়ান,এবং যাদের দ্বীনি ইলম অর্জনের কাছাকাছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই, মূলত তাদেরকে দিকনির্দেশনা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস .....

মুহতারাম/মুহতারামাহ!
দ্বীনের পরিধি অনেক ব্যাপক, সকল বিষয়ে আলোচনা করা বা দিকনির্দেশনা দেওয়া স্বল্প পরিসরের এই ভার্চুয়ালি মাধ্যম দ্বারা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। চেষ্টা করলেও প্রশ্নকারীর পিপাসা মিটানো সম্ভব হবে না। প্রত্যেক বিষয়ে আমরা শুধুমাত্র সামান্য আলোকপাত করে থাকি।

উপরোক্ত প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট উলামায় কেরামের সাথে সরাসরি যোগাযোগ করা আপনার জন্য কল্যাণকর হবে বলেই আমাদের ধারণা।

তাছাড়া ইলম অর্জনের জন্য সফর করা অত্যান্ত  জরুরী। এবং কষ্ট করে ইলম অর্জন করাই আমাদের  আকাবির আসলাফদের রীতি ও নীতি। এদিকেই কুরআনের এই আয়াত ইঙ্গিত দিচ্ছে,
 ۚفَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্ব-জাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে পারে।(সূরা তাওবাহ-১২২)

সুতরাং আপনাকে বলবো, আপনি বিস্তারিত জানতে স্ব-শরীরে কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন।
প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।আল্লাহ তা'আলা আপনার ইলম অর্জনের স্পৃহাকে আরো বাড়িয়ে দিক, আমীন।

প্রত্যেকটা বিষয়ের সাথে নিম্নের হাদীসকে লক্ষ্য রাখবেন।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ 
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
উত্তর প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ উস্তাদজি। বেয়াদুবি মাফ করবেন। যতটুকু পারা যায় হ্যাঁ / না (অথাৎ অতি সংক্ষেপে)২-১১ যতটুকু সম্ভব উত্তর গুলো দিলে ফায়দা হতো। আমি যেখানে থাকি নিকটস্থ কোনো ফতওয়া উত্তর অফলাইনে পাওয়ার উপায় নেই।  আর অনলাইনে ফেসবুকে হানাফি ফিকহ গ্রুপে অনেক মেম্বার পোস্ট এপ্রুফাল পাওয়া অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। 
জাজাকাল্লাহ খাইরান

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...