আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

১) পাত্রের ছবি দেখলেই তো তার সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। যেমন মুখে দাঁড়ি নেই,টাখনুর উপর প্যান্ট পরে না।

আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে‌ও কি ইস্তেখারার নামাজ পড়তে হবে?

২)কোনো প্রস্তাব আসলে " ছবি না দেওয়ায় কিংবা বেদ্বীন কাউকে বিয়ে করবো না " এগুলো বললে বাসায় অনেক অশান্তি হয়, আব্বু আম্মু খুব বকাবকি করে।তাই কোনো প্রস্তাব নিয়ে আমার বাবা মা নিজেরা কথা বলছে এখনো আমাকে বলেনি কিন্তু ঐ প্রস্তাব আমার পছন্দ না সেক্ষেত্রে আমি দোয়া করি,"হে আল্লাহ এখন যে বিয়ের প্রস্তাব নিয়ে কথা হচ্ছে আমার এই প্রস্তাব একটুও পছন্দ হয়নি। কিন্তু আমি যদি এটা আমার বাবা মাকে বলি আমাকে অনেক বকাঝকা করবে,মারবে‌।সেই ছেলের সামনে যাওয়ার আগেই যেন পাত্রপক্ষের কোনো না কোনো দিক আমার বাবা মায়ের অপছন্দ হয়ে যায় ফলে এই প্রস্তাব বাতিল হয়ে আর আমাকেও সেই ছেলের সামনে না যেতে হয়, আমার উপর কোনো দোষ যেন না আসে আর উভয়পক্ষ কেউ যাতে মনে কষ্ট না পায় "।


এভাবে দোয়া করা ঠিক হবে হুজুর?

আমি চাই যেখানে বিয়ে হ‌ওয়া আমার জন্য কল্যাণকর শুধুমাত্র সেই ছেলের সামনে‌ই যাবো। অন্য কারো সামনে যাবো না।তাই এই ভাবে দোয়া করতে চাচ্ছিলাম।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
বিবাহের ক্ষেত্রে রাসুল সাঃ কুফু মিলাইতে বলেছেন।
হাদীস শরীফে এসেছেঃ  
 
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدَّيْنِ تَرِبَتْ يَدَاكَ»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মূলত) চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়- নারীর ধন-সম্পদ, অথবা বংশ-মর্যাদা, অথবা রূপ-সৌন্দর্য, অথবা তার ধর্মভীরুর কারণে। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)!
(সহীহ বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, নাসায়ী ৩২৩০, আবূ দাঊদ ২০৪৭, ইবনু মাজাহ ১৮৫৮, আহমাদ ৯৫২১, ইরওয়া ১৭৮৩, সহীহ আল জামি‘ ৩০০৩।)

কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
রাসুলুল্লাহ সাঃ উক্ত হাদীসে বলেছেনঃ
তোমরা ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু বুঝাই যাচ্ছে যে পাত্র দ্বীনদার নয়,সুতরাং আপনি যদি দ্বীনদার পাত্রকে বিবাহ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে ইস্তেখারার কোনো প্রয়োজনীয়তা নেই।

আপনি সেই পাত্রকে রিজেক্ট করে দিতে পারেন।

(০২)
এভাবে দোয়া করা যাবে।
এতে কোনো সমস্যা নেই।

(আল্লাহর প্রকৃত বান্দা বান্দীরা সব কিছু আল্লাহ থেকেই চেয়ে নেয়।
আল্লাহর সাথেই সব দুঃখ কষ্ট শেয়ার করে।) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...