আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
102 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)

১।আগের ১নং প্রশ্নের কিছু বাকি থেকে গেছে :আমি এই ছেলে থেকে ২৭০০ নিছিলাম আর বস আমার থেকে ২৫০০ কাটছে  কিন্তু ঐ ছেলেকে একটাকাও দেইনাই মেরে দিছে পরে আমি ঐ ছেলেকে বাকি ২০০ থেকে অনেক বেশি টাকা দিছি। তারপর ২ একবছর পরে জিজ্ঞেস করে দেখি দেই নাই পরে ২৪হাজার টাকা দিছি তাকে। আমি নিয়ে বস কেই দিতাম এটাই আমার কাজ ছিলো বস তো আমার টাকা থেকে রেখে দিছে।  এখন কি আমার দায় থাকবে কি? 

 

২।আগের ২নং প্রশ্ন ভালো করে বুঝাতে পারিনি:

এক পাওনাদারকে আমি মেসেজ করছি,( মার সাথে বলছি যে উনার চাকরি ডিসেম্বরে শেষ হবে পেনশনের  টাকা পাইলে আপনার টাকা দিবে। উনি যদি না দেয় তাহলে আমার ইনকাম হইলে দিমু।এর আগে যদি মারা যাই কেনো দায় তাবি রাইখেন না। মারা গেলে দাবি রাখবেন কিনা সেটা আমাকে জানান)।  একথাটা আমার পাওনাদার কে বলছি সে কোনো উত্তর দেয়নি।আমার ইনকাম নাই সে ১০ হাজার পাবে তবে ৬ - ৭ হাজার  টাকা আমার হাত খরচের আছে  দিয়ে দিলে আর টাকা থাকবেনা চলতে ফিরতে কষ্ট হবে টুকটাক প্রয়োজন মিটাতে পারবোনা আবার বউ বাচ্চার পিছনে খরচ করা লাগে।দালাল বলছে ১ থেকে ২ মাসের মধ্যে বিদেশে নিবে  আমার নিয়ত  আছে বিদেশে গিয়ে ইনকাম করে দিবো দেওয়ার এর আগে মারা গেলে কি মাফ পাবো।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত।
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।(বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার কোনো দায় থাকবে না। এখানে বসই দায়ী থাকবেন।
(২) যেহেতু আপনার দেয়ার নিয়ত আছে, তাই আপনি ক্ষমা পেয়ে যাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...